ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

নোস্ট্রি বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ: এম সাখাওয়াত হোসেন

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৬:৪৮:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৬:৪৮:১৬ অপরাহ্ন
নোস্ট্রি বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ: এম সাখাওয়াত হোসেন নোস্ট্রি বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ: এম সাখাওয়াত হোসেন
জাতীয় পেশাগত স্বাস্থ্যা ও নিরাপত্তা প্রশিক্ষণ ইনস্টিটিউট (নোস্ট্রি)-কে বাংলাদেশে কর্মক্ষেত্রের নিরাপত্তা ও শ্রমমান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

শনিবার (২ আগস্ট) রাজশাহীর জাতীয় পেশাগত স্বাস্থ্যা ও সেফটি বিষয়ক নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে “পেশাগত স্বাস্থ্যা ও সেফটি বিষয়ক সম্মেলন- ২০২৫”-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, ইতোমধ্যে শ্রম সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছেন। আমরা বিভিন্ন সুপারিশ যাচাই বাছাই করছি। বর্তমানে বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা শ্রম অধিকার, নীতি ও প্রশিক্ষণে সহায়তা করবে। এছাড়া, নোস্ট্রি-এর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নতুন সমঝোতা স্মারকের পরিকল্পনা চলছে, যা পেশাগত প্রশিক্ষণ ও গবেষণাকে ত্বরান্বিত করবে। তিনি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন।

শ্রম উপদেষ্টা আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে চা বাগানগুলিতে স্যানিটেশন ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে মালিকদের তাগিদ দেওয়া হয়েছে।

শ্রমঘন এলাকায় শ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেন, শ্রম আইন ২০০৬ সংশোধনে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অন্তর্ভুক্ত করা হচ্ছে। কমিশনের সুপারিশ থেকে গবেষণার বিষয়সমূহ বাস্তবায়নে শ্রম ও কর্মসংস্থাান মন্ত্রণালয় কাজ করছে। শ্রমিকদের সকল অধিকার আন্তর্জাতিক মানের করে বাস্তবায়ন করা হবে। একটি শক্তিশালী পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যোর সংস্কৃতি তৈরি করার জন্য সরকার, নিয়োগকর্তা, শ্রমিক, সুশীল সমাজ এবং আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সম্মেলন শেষে জাতীয় পেশাগত স্বাস্থ্যা ও সেফটি বিষয়ক নিরাপত্তা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এর সভাকক্ষে উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের ৫০ জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দকে দ্রæত নির্বাচন সম্পন্ন করা তাগিদ দিয়ে শ্রমিকদের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু ও জনস্বাস্থ্যা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব:) অধ্যাপক ডা. রেহানা খানম, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
সম্মেলনে সভাপতিত্ব করেন কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী জেলা প্রশাসক, আইএলও কারিগরি বিশেষজ্ঞ, জিআইজেড প্রতিনিধি, শ্রম সংস্কার কমিশনের প্রধান, শ্রমিক ও মালিক প্রতিনিধি, শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা