ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু

সাভারে কিস্তির টাকা দিতে না পারায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৪০:১১ অপরাহ্ন
সাভারে কিস্তির টাকা দিতে না পারায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন সাভারে কিস্তির টাকা দিতে না পারায় ইজিবাইক চালককে শিকলে বেঁধে নির্যাতন
সাভারে কিস্তির পাওনা টাকা দিতে না পারায় এক ইজিবাইক চালককে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় ইজিবাইক ব্যবসায়ী গ্যারেজ মালিক রফিকের বিরুদ্ধে। 

শরীরে শিকলের সঙ্গে চারটি তালা দিয়ে বেঁধে রেখে তাকে তিন ঘণ্টা ধরে নির্যাতন করা হয়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করেন। গত (১৮ মে) রোববার সকালে সাভারের হেমায়েতপুর-মধুরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার ওই ইজিবাইক চালকের নাম আজিজুল ইসলাম। সে জামালপুর জেলার সদর থানা এলাকার দুলাল মিয়ার ছেলে।

ভুক্তভোগী আজিজুল ইসলাম জানায়, গত রোজার মাসে সে স্থানীয় গ্যারেজ মালিক রফিকের কাছ থেকে একটি ইজিবাইক ভাড়ায় চালানোর জন্য নেন। পরে ছিনতাইকারীরা ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা বিচার সালিশ করে আজিজুলকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য করেন। এরপর থেকে তিনি প্রতিদিন ইজিবাইক চালিয়ে ৫০০ টাকা করে কিস্তির মাধ্যমে এখন পর্যন্ত ২০ হাজার টাকা পরিশোধ করেন।

জানা যায়, মাথায় আঘাত পাওয়ার কারণে শনিবার (১৭ মে) আজিজুল কাজে যেতে না পারায় দৈনিক ৫০০ টাকার কিস্তিও পরিশোধ করতে পারেননি। এর জের ধরে যাদুরচর এলাকার ইজিবাইক ব্যবসায়ী ও গ্যারেজ মালিক রংপুরের রফিক রবিবার সকালে আজিজের বাসায় গিয়ে তার কোমরে শিকল পেঁচিয়ে চারটি তালা দিয়ে জানালার গ্রিলের সাথে আটকে রেখে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পর দুপুর ১২টার দিকে প্রতিবেশীসহ স্থানীয় লোকজন এসে তালা ভেঙ্গে ইজিবাইক চালক আজিজকে মুক্ত করেন। 

এ বিষয়ে অভিযুক্ত রফিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০