ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজরায়েলের মান্দায় নৃগোষ্ঠী নারীদের মাঝে ছাগল বিতরণ গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের পশ্চিমবঙ্গে বিজেপির টিকিটে নির্বাচনে জিতলেন গৃহকর্মী কলিতা মাঝি নগরীতে দেশী চোলাই মদ, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৫ নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী নামাজে সাহাবিদের মনোযোগ যেমন ছিল হরমুজ খোলার চেষ্টা করতেই মার্কিন বাহিনীর উপর হামলা ইরানের! আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: এলজিআরডি মন্ত্রী চারঘাটে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিয়ামতপুরে গাঁজার পুরিয়া বিক্রির সময় মাদক কারবারী গ্রেপ্তার ২ জয়নব বেগমের জানাযা নামাজ অনুষ্ঠিত ওষুধ বিহীন রাণীশংকৈলে কমিউনিটি ক্লিনিক: নেই পরিবার পরিকল্পনা সামগ্রী - হতাশ গ্রামীণ নারীরা চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:০১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১০:০১:২২ অপরাহ্ন
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে
পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে গত ২৭ জুলাই থেকে শুক্রবার পর্যন্ত চীনের উচ্চপর্যায়ের এক কারিগরি প্রতিনিধিদল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সফর করেছেন।

চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্রগতি সাধিত হচ্ছে।

শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। এ সময় আরও ছিলেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞরা। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। সফরে চীনা প্রতিনিধিদল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান পানি সম্পদ সমস্যাগুলোর ওপর সরেজমিন পর্যবেক্ষণ করেন। 

এর আগে বৃহস্পতিবার পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান