ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

রাজশাহীতে অজ্ঞাত প্রাণীর আক্রমণে আহত ৫

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৯:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৯:৫৬:০৯ অপরাহ্ন
রাজশাহীতে অজ্ঞাত প্রাণীর আক্রমণে আহত ৫ রাজশাহীতে অজ্ঞাত প্রাণীর আক্রমণে আহত ৫
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের শিবপুর এলাকায় গতকাল (৩১ জুলাই) ভোর রাতে এক অজ্ঞাত প্রাণীর আক্রমণে ওই এলাকার ৪ জন আহত হয়েছেন। একই প্রাণীর আক্রমণে দুর্গাপুর এলাকাতেও ১ জন ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, আমার উপর আক্রমণ হয়েছে, গতকাল ভোরে একটা অচেনা প্রাণী দ্রুতবেগে হঠাৎ করেই আমার সামনে আসে। কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি আমাকে আক্রমণ করে আঁচড়ে ও কামড়ে দেয়। আমার চিৎকারে লোক জড়ো হলো প্রাণীটি পালিয়ে যায়। বর্তমানে আমি রাজশাহী আইডি হাসপাতালে ভর্তি আছি। একই প্রাণীর আক্রমনে আহত হয়ে আরও ৪ জন হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি হওয়া ৫ জনের মধ্যে একজন দুর্গাপুর উপজেলার বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই শিবপুরের বিভিন্ন স্থানে এরকম ঘটনা ঘটছে।

অজ্ঞাত প্রাণীর আঁচড়-কামড়ে আহত শিবপুর এলাকার ব্যক্তিরা হলেন, মোঃ খালেক, ভ্যানচালক মমিনুল, মোঃ রশিদ, মোঃ ইমরান এবং দুর্গাপুর উপজেলার আহত ব্যক্তির নাম মুসা। আহত ব্যক্তিরা জানান, প্রাণীটি আমরা এক ঝলক দেখেছি। আমাদের কাছে হায়েনার মতো মনে হয়েছে। টেলিভিশনে এ ধরনের প্রাণী আমরা দেখেছি।

স্থানীয় জোহা শেখ লিপটন জানান, বিষয়টি আমি শুনেছি। প্রাণীটিকে এখনও চোখে দেখিনি। অজ্ঞাত প্রাণীর আক্রমণের বিষয় জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তিরা প্রাণীটিকে বিলুপ্ত হায়েনার মতো দেখতে বলে দাবি করছেন। এলাকার সাধারণ মানুষ আতঙ্কে আছেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, রফিকুল ইসলাম বলেন, আক্রান্ত ব্যক্তিদের দাবি অনুযায়ী অজ্ঞাত প্রাণীটি হায়েনা কিনা তা-না দেখে বলা যাবে না। তবে এই অঞ্চলে হায়েনা খুবই বিরল। অনেক সময় পাগলা-শেয়াল এ ধরনের আক্রমণ করে থাকে। দিনে বা রাতে মানুষ অথবা পশুপাখি কাউকে পেলে আক্রমণ করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, এটি পাগল হয়ে যাওয়া একটি শেয়ালের কাজ হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড