ঢাকা , মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ , ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হঠাৎ তুমুল বিতর্কে ‘সাইয়ারা’ নায়িকা অনীত পাড্ডা রাজধানীর হাতিরপুলে একটি বাসায় ভয়াবহ আগুন রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে ব্যবসায়ীর মৃত্যু ইরানে ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ বিস্ফোরণ! নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি বাড়তে পারে আধুনিক কৃষির রুপকার কৃষিবিদ কামরুল ইসলাম পেট্রোল সাশ্রয়ে ৭ অভ্যাস, চালকদের জন্য জরুরি পরামর্শ রাজশাহী সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় বৃদ্ধির তাগিদ রাসিক প্রশাসকের মানবতার ফেরিওয়ালা এসিল্যান্ড শিবু দাশ আশ্রয়প্রার্থীদের স্থগিত আবেদন আবার চালু করল যুক্তরাষ্ট্র বরিশালে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল কলেজছাত্রের এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির খটক মাছ আলো-ছায়ায় এভাবেই ধরা দিলেন সারা অর্জুন ভারতে মন্দিরে পদদলিত হয়ে নিহত ৮ হামজাদের জন্য চীনকে ক্রীড়া প্রতিমন্ত্রীর আমন্ত্রণ সন্তানের কোষ্ঠকাঠিন্যে সতর্ক হওয়া দরকার অভিভাবকদের

ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৯:৪৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৯:৪৬:২০ অপরাহ্ন
ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ ভারতের সাবেক প্রধানমন্ত্রীর নাতির বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ
৪৭ বছর বয়সী একটি গৃহকর্মীকে ধর্ষণের দায়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি ও সাবেক সংসদ সদস্য প্রজ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। 

শুক্রবার (১ আগস্ট) নির্বাচিত প্রতিনিধিদের জন্য গঠিত বিশেষ আদালত এ ঘোষণা দেন।

ভারতের কর্ণাটক প্রদেশের হাসান জেলার পারিবারিক ফার্মহাউসে কাজ করা ৪৭ বছর বয়সী একজন গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন প্রজ্বল রেভান্না।

অভিযোগ অনুযায়ী, সেই নারীকে করোনার সময়ে লকডাউন চলাকালীন প্রথম ফার্মহাউসে এবং পরে বেঙ্গালুরুর বাসবনাগুড়ির তার নিজ বাসভবনে মোট দুইবার ধর্ষণ করা হয়। প্রজ্বল তার নিজ মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করেছিলেন।

মামলার অভিযোগে বলা হয়েছে যে, ২০২৪ সালের এপ্রিল মাসে এই কেলেঙ্কারি ছড়িয়ে পড়ার পর প্রজ্বলের বাবা এইচডি রেভান্না ও মা ভাবানি রেভান্নার নির্দেশে ওই নারীকে অপহরণ করা হয়। ভুক্তভোগী নারী যাতে আদালতে সাক্ষ্য দিতে না পারে সেজন্য তাকে অপহরণ করা হয়।

এই বছরের প্রথম দিকে, ওই বিশেষ আদালত প্রজ্বলের বিরুদ্ধে এ পর্যন্ত যেসব ধারায় অভিযোগ নিজে দায়ের করেছিলেন, সেগুলো হলো- ভারতীয় পেনাল কোড (আইপিসি) ধারা ৩৭৬(২)(ক) (যার উপর কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ রয়েছে এমন একজন নারীকে ধর্ষণ), ৩৭৬(২)(এন) (একই নারীকে পুনরায় ধর্ষণ), ৩৫৪এ (যৌন হয়রানি), ৩৫৪বি (কোনো নারীর কাপড় খুলে ফেলা), ৩৫৪সি (অনুমতি ব্যতীত গোপনে নারীর ব্যক্তিগত মুহূর্ত দেখা), ৫০৬ (ভয় দেখানো), ২০১ (প্রমাণ ধ্বংস করা), এবং তথ্য প্রযুক্তি আইনের ৬৬ই (গোপনীয়তা লঙ্ঘন)।

বিশেষ সরকারি প্রসিকিউটর অশোক নায়ক টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, এই বছরের ২ মে থেকে শুরু হওয়া বিচারে মোট ২৬ জন সাক্ষীকে জেরা করা হয়।

তিনি আরও বলেন, বিচার সম্পন্ন করতে মোট ৩৮টি শুনানির দরকার হয়েছিল। প্রসিকিউশন দল প্রমাণ হিসেবে ২৬ জন সাক্ষী ও ১৮০টি ডকুমেন্ট পেশ করেছে

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু