ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

নববধূকে অপহরণ করে আটকে রেধে ধর্ষণের অভিযোগ

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৯:৪৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৯:৪৩:৪০ অপরাহ্ন
নববধূকে অপহরণ করে আটকে রেধে ধর্ষণের অভিযোগ নববধূকে অপহরণ করে আটকে রেধে ধর্ষণের অভিযোগ
বরিশালের মুলাদীতে এক নববধূকে অপহরণ করে আটকে রেধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর বাবা-মায়ের অভিযোগ, তাদের মেয়েকে বিভিন্ন সময় প্রেমসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল এক যুবক। মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তারা দ্রুত মেয়েকে বিয়ে দিয়ে দেন। বিয়ের কিছুদিন পরই সহযোগীদের নিয়ে তাদের মেয়েকে অপরহণ করে ওই যুবক। জোর করে ধর্ষণ করা হয় ওই নববধূকে।

এদিকে, অপহরণের ১৮দিন পরে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া এলাকা থেকে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ। এর আগে গত ১৩ জুলাই চরকালেখান মাদ্রাসা বাজার এলাকা থেকে ওই নববধূকে অপহরণ করা হয়েছিল। 

ভুক্তভোগীর বাবা-মার অভিযোগ, উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের করিম সরদারের ছেলে শরীফ হোসেন ও তার সহযোগীরা তাদের মেয়েকে অপহরণ করেছিল। 

ওই নববধূর মা জানান, বিয়ের আগে থেকেই শরীফ প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে তার মেয়েকে উত্যক্ত করতো। নিরাপত্তার কথা চিন্তা করে মেয়ের সম্মতি নিয়ে গত ১০ জুন বিয়ে দেন। বিয়ের পরও কুপ্রস্তাবসহ বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল শরীফ। গত ১৩ জুলাই বিকালে চরকালেখান মাদ্রাসা বাজার থেকে বাড়ি ফেরার পথে শরীফ ও তার সহযোগীরা জোর করে ওই নববধূকে তুলে নেয়।  ওই সময় নববধুর সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় তারা। পরে শরীফ ওই দিন রাতেই জোর করে নববধূকে বিয়ের চেষ্টা করেন। বিয়েতে রাজী না হওয়ায় শরীফ ১৮দিন তাদের বাড়িসহ বিভিন্নস্থানে আটকে রেধে তাকে ধর্ষণ করেন। 

ঘটনার পর পরই শরীফ অপহৃত নববধূর সঙ্গে বিয়ের নাটকের একটি ভিডিও তৈরি করে জনৈক যুবকের কাছে পাঠান। ওই যুবক বিষয়টি নববধূর বাবা-মাকে জানালে তারা অপহরণের বিষটি জানতে পারেন। 

এ ঘটনায় গত ১৪ জুলাই ভুক্তভোগীর মা বাদী হয়ে একটি মামলা করেন। এতে শরীফ, তার বাবা করিম সরদার, মা মেলেনী বেগম, ভাই আরিফ সরদারসহ আটজনকে আসামি করা হয়। মামলার সূত্রে মুলাদী থানার এএসআই মনির হোসেন বৃহস্পতিবার বিকালে চরমালিয়া এলাকা থেকে নববধূকে উদ্ধার করেন। এ সময় শরীফ, তার বাবা-মা ও সহযোগীরা পালিয়ে যান বলে জানায় পুলিশ। 

মুলাদী থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, অপহৃত নববধূকে উদ্ধার করা হয়েছে। তার শারীরিক পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) পাঠানোর প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেফতার এবং টাকা ও স্বর্ণালংকার উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু