ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৯:৩৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৯:৩৮:২৬ অপরাহ্ন
ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
টাঙ্গাইলের ভূঞাপুরে ১১ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে জামালপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম।

গ্রেপ্তার ওয়ালী উল্লাহ পাবনার চাটমোহর উপজেলার ধানবিলা গ্রামের মাওলানা মোহাম্মদ জহুরুল ইসলামের ছেলে। তিনি ভূঞাপুরের আল-কারীম দারুর উলুম আজাদী মাদ্রাসার শিক্ষক।

ওসি রেজাউল বলেন, ওই ছাত্রকে নানা কাজের অজুহাতে শিক্ষক উয়ালিওল্লাহ গভীর রাতে তার কক্ষে নিয়ে যেতেন। সেখানে একাধিকবার তাকে নানা যৌন নিপীড়নমূলক কাজে বাধ্য করেন। পরে গত ২৪ জুলাই শিশুটিকে ধর্ষণ করেন ওয়ালী উল্লাহ।

পরে নির্যাতিত শিশুটি বিষয়টি অন্য সহপাঠীদের জানালে ঘটনাটি প্রকাশ পায়।

এদিকে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিক্ষকের গ্রেপ্তার চেয়ে মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিলের ডাক দেন স্থানীয়রা। এমন ঘোষণার পর রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানবনন্ধন করেছে স্থানীয় যুব সমাজ ও ধর্মপ্রাণ মানুষ।

মানববন্ধনে অংশ নেওয়া ভূঞাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সেলিম অভিযোগ করে বলেন, “এটা একটা ন্যক্কারজনক ঘটনা, কিন্তু মাদ্রাসার পরিচালক ও স্থানীয় কিছু মানুষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

“তারা ভুক্তভোগী শিশুটির পরিবারকে হুমকি দিয়েছে এবং জড়িত শিক্ষককে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তাই আমরা ওই শিক্ষকের পাশাপাশি তার সহযোগীদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

তবে অভিযোগ অস্বীকার করে আল-কারীম দারুর উলুম আজাদী মাদ্রাসার পরিচালক মনোয়ার হোসেন বলেন, “এ ধরণের ঘটনা বরদাশত করার কোনো সুযোগ নেই। ঘটনাটি জানার পরপরই ওই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। আমরা ভুক্তভোগী শিশুটি ও তার পরিবারের পাশে আছি। শিশুটির পরিবারকে মামলা করতে সব রকমের সহযোগিতাও করছি।”

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, “এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশুটিকে যৌন নির্যাতনের বিষয়টি স্বীকার করেছেন আটক হওয়া শিক্ষক। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২