ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩ তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ? কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শাশুড়ি-পুত্রবধূর মৃত্যু নিয়ামতপুরে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার সাফল্যের তীব্র ক্ষুধা মেসির আসল শক্তি: রদ্রিগেজ লিচু সংরক্ষণে কার্যকর সমাধান ও গবেষণার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী

​প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় কিশোরীকে গলা কেটে হত্যাচেষ্টা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:৫৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:৫৬:৩২ অপরাহ্ন
​প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় কিশোরীকে গলা কেটে হত্যাচেষ্টা ​প্রেমের প্রস্তাব প্রত্যাক্ষান করায় কিশোরীকে গলা কেটে হত্যাচেষ্টা
নওগাঁর রাণীনগরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ১৫ বছর বয়সি এক কিশোরীকে কাস্তে দিয়ে গলা কেটে হত্যাচেষ্টা চালানোর অভিযোগ উঠেছে সুলতান সরদার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় লোকজন যুবক সুলতান সরদারকে আটক করে পুলিশে দিয়েছেন।

এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় যুবক সুলতান সরদারকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

গ্রেফতারকৃত সুলতান সরদার উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামের নম সরদারের ছেলে। 

এর আগে বুধবার বিকালে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। আহত ওই কিশোরীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত কিশোরীর বাবা ও স্বজনরা জানান, দীর্ঘদিন আগে থেকে যুবক সুলতান কিশোরীকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার তাকে নিষেধও করা হয়েছিল। বুধবার বিকালে ওই কিশোরী গ্রামের মাঠে ছাগল নিতে যাওয়ার সময় পথে যুবক সুলতান গিয়ে তার পথরোধ করে বিভিন্নভাবে বিরক্ত করতে থাকে। 

একপর্যায়ে সুলতান তার হাতে থাকা ধানকাটার কাস্তে দিয়ে কিশোরীর গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় কিশোরীর গলার একাধিক স্থানে কেটে যায় এবং হাত দিয়ে কাস্তে আটকানোর চেষ্টা করলে তার হাতের চারটি আঙ্গুলও কেটে রক্তাক্ত জখম হয়। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে কিশোরীকে রক্ষা করেন। আর যুবক সুলতান পালানোর সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে দেন। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন তারা। 

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, কিশোরীকে গলা কেটে হত্যাচেষ্টার সময় স্থানীয় জনতা যুবক সুলতানকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় আহত কিশোরীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। সুলতানকে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল

ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল