ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা ইরানের খারাপ সময় আসতে চলেছে! চিন থেকে ফিরে হুঙ্কার ট্রাম্পের ২২৬ দিন শীর্ষে থেকেও শেষ দিনে শিরোপা হাতছাড়া হার্টসের বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে আরব আমিরাত মস্কোর কাছে ৫০০ ড্রোন হামলা ইউক্রেনের! এক বছরের মধ্যে ‘সবচেয়ে বড়’ হানা রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ও মদ জব্দ হরমুজ অবরোধের পরে ইরানের নজর প্রণালীর আরও গভীরে! সবশেষ ২ মামলায়ও আইভীর জামিন বহাল হাম ও উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু জরায়ুমুখ ক্যান্সার নির্মূলে অগ্রগতির স্বীকৃতি পেল বাংলাদেশ নিয়ামতপুরে ধান কাটতে ভরসা শিবগঞ্জের 'জিনাপাটি' লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব : ফারুক

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৩২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৩২:০৬ অপরাহ্ন
নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব : ফারুক নির্বাচনের রোডম্যাপ দিন, না হলে আন্দোলনে নামব : ফারুক
নির্বাচনের তারিখ দ্রুত সময়ের মধ্যে ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক। না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা পালি গেলেও বিভিন্ন মন্ত্রণালয়ে লুটপাট অব্যাহত রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

ফারুক বলেন, ‘এই সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে সুন্দর একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হচ্ছে, সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। এটি কাউকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে।’

অন্তর্বর্তী সরকার জুলাই গণ-অভ্যুত্থানের সফলতা ম্লান করে দিচ্ছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, যেসব আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকারকে জনগণ ক্ষমতায় বসিয়েছে, দীর্ঘ নয় মাসেও সেসব পরীক্ষায় সরকার উত্তীর্ণ হতে পারেনি।
 
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাড চেয়ে ফারুক বলেন, ‘দ্রুত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সময় মতো নির্বাচন না হলে আন্দোলন নিয়ে মাঠে নামব।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের