ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে পৈশাচিক কায়দায় খুন

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:৪৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:৪৪:৪৪ অপরাহ্ন
চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে পৈশাচিক কায়দায় খুন ছবি: সংগৃহীত
দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহীনূর আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে খুন করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন অভিযুক্ত সুজন মিয়া।

বৃহস্পতিবার (৩১ জুলাই) পাঠানো পিবিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর পেটে ছুরি ঢুকিয়ে তাকে খুন করা হয়। হত্যার পর ঘাতকরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

পিবিআই জানায়, গত ৩০ জুলাই আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সুজন জানান, সে ও তার সাঙ্গপাঙ্গরা মিলে শাহীনূরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ জুলাই দুপুরে তারা মিলে শাহীনূরকে খুন করে পালিয়ে যায়।

এর আগে গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ বাগানবাড়ি রোড থেকে সুজনকে গ্রেপ্তার করে পিবিআই। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

নিহত শাহীনূর আক্তার উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ১৮ জুলাই সেই বাসা থেকেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাসায় শাহীনূরের একমাত্র মেয়ে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে পিবিআই।

এ ঘটনায় নিহতের বাবা গিয়াস উদ্দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল অভিযুক্তকে শনাক্ত করে পিবিআই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুজন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারী। হত্যাকাণ্ডে তার আরও দুই সহযোগী ছিল বলে ধারণা করছে পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান