ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ট শিশুবিয়ে রুখে কন্যার স্বপ্নজয়ের শপথ;রাণীশংকৈলে কন্যাশিশু দিবস পালিত গুরুদাসপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন রাণীশংকৈলে বাল্য বিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে স্কুল পর্যায়ে আলোচনা নিয়ামতপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ রাজশাহীর সিমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল জব্দ জাতীয় বিতর্কে রানার্সআপ রাজশাহী কলেজের মিরর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন হাসানের ফাইফার, তৃতীয় দিনের শুরুতেই অলআউট আফগানিস্তান জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ​চট্টগ্রামে ১২০ টন লাল গম জব্দ, প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ‘যৌনতাকে উদ্‌যাপন করেছিল সিল্ক’, একতা তৈরি করছেন ‘ডার্টি পিকচার ২’? প্রকাশ্যে নানার ময়নাতদন্তের রিপোর্ট ত্বকের হাল বোঝেন আঙুল চিপে, চুল ভাল রাখেন বিশেষ জলে, ব্রণ নিয়ে জেরবার ঐন্দ্রিলার রূপচর্চা জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড় যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের

৩ রান, ৩ উইকেট- এক ওভারেই পথ খুঁজে পেল পাকিস্তান

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:৪০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:৪০:২৯ অপরাহ্ন
৩ রান, ৩ উইকেট- এক ওভারেই পথ খুঁজে পেল পাকিস্তান ছবি: সংগৃহীত
১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোরবোর্ডে বিনা উইকেটে ৭২ রান। প্রয়োজনের তুলনায় রান তোলার গতি কম হলেও হাতে ১০ উইকেট আর দলটা উইন্ডিজ বলেই তখনও ম্যাচের পাল্লা ক্যারিবিয়ানদের দিকে হেলে! যে দলের শেষ ব্যাটসম্যানও মারকাটারি ব্যাটিং করতে পারেন, তাঁদের এগিয়ে না রাখার কোনো কারণ ছিল না!

কিন্তু লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে পরের ওভারেই ম্যাচের চিত্রনাট্যে বড় পরিবর্তন আসে। ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে মাত্র ৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোহাম্মদ নেওয়াজ। আর নেওয়াজের ওই ওভারটাই পাকিস্তানকে পথ খুঁজে দেয়। পাকিস্তানি স্পিনারের দেওয়া ধাক্কা আর সামলে উঠতে পারেনি উইন্ডিজ। সেখান থেকে খেই হারিয়ে ১১০ রান তুলতে ৭ উইকেট হারায় ক্যারিবিয়ানরা।

হঠাৎ বিপর্যয়ে পড়া উইন্ডিজের ম্যাচে ফেরার আশা তখন প্রায় শেষ! এমন পরিস্থিতিতে শামার জোসেফকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেটের অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ২৩ বলে ৫৪ রান তুলেছেন জেসন হোল্ডার। এর মধ্যে দুজনে শেষ দুই ওভারেই নিয়েছেন ৩৮ রান। কিন্তু সেটা উইন্ডিজের হার ঠেকাতে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ক্যারিবিয়ানদের স্কোর থেমেছে ১৬৪ রানে। আর তাতে ১৪ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

অন্যদিকে টি-টোয়েন্টিতে উইন্ডিজের জয়খরা বেড়েই চলল। সম্প্রতি অস্ট্রেলিয়ার কাছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়া উইন্ডিজ এ নিয়ে টানা ৬ টি-টোয়েন্টি ম্যাচে হারল। আর সব মিলিয়ে সর্বশেষ ১৯ টি-টোয়েন্টির ১৭টিতেই হারভাগ্য সঙ্গী হয়েছে শাই হোপ-জেসন হোল্ডারদের।

উইন্ডিজ সফরের আগে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা ভালো কাটেনি পাকিস্তানের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। তবে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করার পর শেষ ম্যাচে প্রবল দাপটে ঘুরে দাঁড়িয়েছিলেন সালমান আলী আঘারা। সেটার ধারাবাহিকতা আজ টেনে নিয়ে গেলেন উইন্ডিজ সফরের প্রথম ম্যাচেও।

অবশ্য টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। দলকে ২৬ রানে রেখে ইনিংসের চতুর্থ ওভারে শামার জোসেফের দারুণ এক ডেলিভারিতে এলবিডাব্লিউ হয়ে ফেরন যান ১২ বলে ১৪ রান করা শাহিবজাদা ফারহান।

তবে সেটি খুব একটা প্রভাব ফেলেনি পাকিস্তানের রান তোলায়। শাহিবজাদার বিদায়ের পর ফখর জামানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে ৫১ বলে ৮১ রান তোলেন সায়েম আইয়ুব। দলের রান তিন অঙ্ক ছোঁয়ার পর (১০৭ রানে) জেসন হোল্ডারের বলে এলবিডাব্লিউ হয়ে বিদায় নেন আইয়ুব। তার আগে তুলে নেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি (৩৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৭ রান)।

স্কোরবোর্ডে আর মাত্র ৩ রান যোগ হতেই ফখর জামানকেও (২৮) হারায় পাকিস্তান। শেষদিকে হাসান নেওয়াজের ১৮ বলে ২৪, ফাহিম আশরাফের ৯ বলে ১৫ ও হারিসের ১ বলে ছক্কার ক্যামিওতে ১৮০ ছুঁইছুঁই সংগ্রহ পায় পাকিস্তান।

অন্যদিকে রান তাড়ায় উইন্ডিজের দুই ওপেনার জনসন চার্লস (৩৬ বলে ৩৫ রান) ও জুয়েল আন্দ্রেউ (৩৩ বলে ৩৫ রান) দুজনেই ওয়ানডেসুলভ ইনিংস খেলে আউট হয়েছেন। মাঝে ৩৮ রানের মধ্যে ৭ উইকেটের ওই ঝড়। এরপর শেষদিকে জেসন হোল্ডারের ১২ বলে ৪ ছক্কায় অপরাজিত ৩০ ও শামার জোসেফের ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রানের ইনিংস শুধু উইন্ডিজের হারের ব্যবধানই কমিয়েছে।   

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক

কন্যা শিশুদের সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়: জেলা প্রশাসক