ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

নাটোরে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:৩৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:৩৮:১১ অপরাহ্ন
নাটোরে নিজ ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি আটক প্রতিকী ছবি
নাটোরের লালপুরে নিজ ঘর থেকে নিলা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে উপজেলার নান্দ-রায়পুর গ্রামের নিলা বেগমের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নিলা একই গ্রামের মোজাফফর হোসেনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর শাশুড়ি মর্জিনা বেগমকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী মোজাফর হোসেন ও শ্বশুর খোশবার হোসেন পলাতক রয়েছেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে খাওয়া শেষ করে নিজ ঘরে চলে যান নিলা বেগম। এর কিছু সময় পর গৃহবধূর শাশুড়ি তাঁকে ডাকতে গিয়ে দেখেন ঘরের তীরের সঙ্গে নিলা বেগমের মরদেহ ঝুলছে। এ সময় তাঁর চিৎকারে গৃহবধূর স্বামী ও শ্বশুরসহ প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তবে ঘটনার পর থেকেই নিহতের স্বামী মোজাফর হোসেন ও শ্বশুর খোশবার  হোসেন পলাতক রয়েছেন। পুলিশ নিহত নীলা বেগমের শ্বাশুড়ি মর্জিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা  সেটা জানতে তদন্ত শুরু করেছে। নিহত গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক