ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার পাইলট এলাকায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১৬ মে নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার বরিশাল জজ কোর্টের আইনজীবীকে ব্ল্যাকমেইলের অভিযোগে এক নারী গ্রেফতার রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম খাদেমুল ইসলাম জামে মসজিদ ও হাফেজিয়া মাদ্রাসার পুনর্নির্মাণ কাজের শুভ উদ্বোধন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে খ্রিস্টানপাড়ায় সংবর্ধনা রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ঢোপকল স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ বড়মাঠে মিলল এসএসসির ৫০ খাতা, ঠাকুরগাঁওজুড়ে তোলপাড় আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু ফারাক্কা লংমার্চের ৫০ বছর উপলক্ষে রাজশাহীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ডিজিটাল উন্নয়নে রাজশাহী এগিয়ে যাবে নিক্স পপের মাধ্যমে, ভূমিমন্ত্রী ব্র্যাককে রাজশাহী সিল্ক বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর হালিশহরে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ নারীসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার কুকুরের কামড়ে হাসপাতালে ৩ গ্রামের মানুষ প্রেমিককে দিয়ে বাবার বাড়িতেই ডাকাতি, গ্রেফতার তরুণী কলকাতায় রাস্তায় জুমার নামাজ পড়া ঘিরে উত্তেজনা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ওমরপুর পূজা মন্দিরে কীর্তন অনুষ্ঠানের সমাপনী, উন্নয়নের আশ্বাস রাসিক প্রশাসকের হারিয়ে যাওয়া রাজশাহী সিল্ককে আবার বিশ্বব্যাপী নিয়ে যাওয়ার অনুরোধ ব্র্যাকের কাছে: ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু

খুতবা না পেলে কি জুমার নামাজ আদায় হবে?

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:২৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:২৬:৪১ অপরাহ্ন
খুতবা না পেলে কি জুমার নামাজ আদায় হবে? ছবি: সংগৃহীত
সপ্তাহের শ্রেষ্ঠ দিন— জুমার দিন। এ দিনটিকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। ‘জুমা’ শব্দটি ‘জমা’ শব্দ থেকে এসেছে, যেটি আরবি শব্দ; এর অর্থ একত্র হওয়া বা একত্রিত করা। এ দিনে আগে আগে মসজিদে গেলে রয়েছে মহাপুরস্কারের ঘোষণা।

অনেকে জানতে চান, খুতবা না পেলে কি জুমার নামাজ আদায় হবে?
 
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জুমার জামাত আদায় হওয়ার জন্য খুতবা দেওয়া শর্ত। তবে কোনো মুসল্লি খুতবা শুনতে না পেলে তার জুমার নামাম শুদ্ধ হবে না-- এমন নয়। তবে জুমার দিন আগে আগে মসজিদে যাওয়া উচিত। বিশেষত আজানের পর অন্য কোনো কাজে লিপ্ত না হয়ে সরাসরি নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে চলে যাওয়া এবং খুতবা শুনা কর্তব্য।
 
মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের জন্য ডাকা হয়, তখন আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচা-কেনা ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা বোঝ। (সুরা জুমা: ৯) 

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। (ইবনে মাজাহ: ১০৮৪) 

জুমার দিন তাড়াতাড়ি এবং সবার আগে মসজিদে যাওয়ার অনেক সওয়াব রয়েছে। হাদিসে এসেছে, জুমার নামাজের জন্য যে যত তাড়াতাড়ি মসজিদে আসবে সে তত বেশি সওয়াব পাবে।
 
হজরত আউস ইবনে আউস (রা.) থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, কোনো বাহনে চড়বে না, ইমামের কাছাকাছি বসবে, এরপর দুটি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং খুতবার সময় কোনো অনর্থক কাজকর্ম করবে না, সে মসজিদে আসার প্রতিটি কদমে একবছর নফল রোজা ও একবছর নফল নামাজের সওয়াব পাবে।’ (আবু দাউদ: ৩৪৫)
 
আরেক হাদিসে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে পর্যায়ক্রমে আগন্তুকদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো— যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো— যে একটি গাভী সদকা করে। তারপর আগমনকারী— তিনি মুরগি সদকাকারীর মতো। তারপর আগমনকারী— একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন, তখন ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। (বুখারি: ৮৮২)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার

নগরীতে অটোরিক্সা চালক হত্যায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার, অটোরিক্সা উদ্ধার