ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

তানোরে আমণ চাষে ব্যন্ত সময় পার করছে কৃষকেরা

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:১৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:১৮:৩৫ অপরাহ্ন
তানোরে আমণ চাষে ব্যন্ত সময় পার করছে কৃষকেরা তানোরে আমণ চাষে ব্যন্ত সময় পার করছে কৃষকেরা
রাজশাহীর তানোরে বৃষ্টি নির্ভর রোপা-আমণ  ধান রোপণে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এবছর আষাঢ় মাসের শুরু থেকেই আশানুরূপ বৃষ্টি হওয়ায় জমিতে পর্যাপ্ত পানি জমে আমন চাষে সহায়ক পরিবেশ তৈরি হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সরেজমিনে উপজেলার কামারগাঁ, মণ্ডুমালা, পাঁচন্দর ও তালন্দ ইউনিয়নের বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকরা বীজতলা থেকে চারা সংগ্রহ করে জমি প্রস্তুত করে আমন রোপণে ব্যস্ত সময় পার করছেন।

তরুণ কৃষক মেহেদী হাসান সংগ্রাম বলেন, “এ সময়টি আমন চাষের জন্য উপযুক্ত। আমরা স্বর্ণা-৫, ব্রি-৫১, সুমন স্বর্ণা প্রভৃতি উচ্চ ফলনশীল জাতের ধান রোপণ করছি।”

তানোর প্রচন্ড খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের অন্তর্ভুক্ত হওয়ায় পানির অভাবের আশঙ্কা থাকলেও এবারের নিয়মিত বৃষ্টিপাতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে শ্রাবণ মাসের শুরুতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় বিল পাড়ের কিছু জমি তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে, যা কিছুটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা মীর মোহাম্মদ সুমন রানা বলেন, “আমরা মাঠ পর্যায়ে কৃষকদের সঙ্গে থেকে সার্বিক সহায়তা দিয়ে যাচ্ছি। বৃষ্টির কারণে মাজরা পোকা বা খোলপোড়া রোগের ঝুঁকি থাকলেও কৃষকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।”কৃষি কর্মকর্তারা জানান, এ বছর আমনের উৎপাদন লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বীজ, সার ও পরামর্শ প্রদানে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তানোরের বিস্তীর্ণ মাঠজুড়ে এখন সবুজ ধানের সমারোহ, যা কৃষকদের মুখে হাসি ফোটাবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে ,চলতি মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ৩০০ হেক্টর জমি। উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ জানান, আমনের এই একটি আবাদ কৃষকের অল্প খরচে বেশি লাভবান হয়ে থাকেন। যদি কোন দূর্যোগ বালা মসিবত না হয় তাহলে আমনের ফলনও খুব ভালো হয়। কৃষকের আমন ধান চাষে কোন রোগ বালাই না হয় সেজন্য প্রতিনিয়ত কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে তদারকি করা হচ্ছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক