ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে সেন্সরের ছাড়পত্র পেল সালমানের মাতৃভূমি’র ট্রেলার, মুক্তি ৬ নভেম্বর ভৌতিক ছবিতে ভূমি পেডনেকর, শুরু হচ্ছে নতুন ফ্র্যাঞ্চাইজি মান্দায় পাল্টে যাচ্ছে গ্রামীণ জনপথের চিত্র, কাজের মানে এলাকাবাসীর স্বস্তি কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য : কৃষিমন্ত্রী নওগাঁয় নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার আধিপত্য বিস্তারে সবচেয়ে উন্নত যুদ্ধবিমান জে-২০-তে বড় ধরনের পরিবর্তন এনেছে চীন পুলিশের এএসপি হলেন ৬৭ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, প্রধানমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর দেশজুড়ে এক দিনে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

বড়াল নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:১৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:১৫:৫৩ অপরাহ্ন
বড়াল নদীতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু প্রতিকী ছবি
পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে ডুবে দুই চাচাতো ভাই এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার ডেমরা ইউনিয়নের গোলকাটা এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো: গোলকাটা গ্রামের আসাদ বিশ্বাসের ছেলে মাসুম বিশ্বাস (৭) ও আলমাস বিশ্বাসের ছেলে আবির বিশ্বাস (৭)। তারা স্থানীয় ছোট গোলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
 
স্থানীয়রা জানান, দুপুরে খেলনা নিয়ে খেলতে খেলতে মাসুম ও আবির পরিবারের অজান্তে বাড়ির পাশে বড়াল নদীর ধারে চলে যায়। কিছুক্ষণ পর আবিরকে খুঁজে না পেয়ে তার মা নদীর পাড়ে গিয়ে ছেলেদের খেলনা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় নদীতে খোঁজাখুঁজি করে মোশাররফ নামে এক ব্যক্তি দুই শিশুকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
 
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা

রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে আরএমপি কমিশনারের নির্দেশনা