ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

পাকিস্তানে ডাকাতের হামলায় এলিট ফোর্সের ৫ সদস্য নিহত

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:১২:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:১২:২৮ অপরাহ্ন
পাকিস্তানে ডাকাতের হামলায় এলিট ফোর্সের ৫ সদস্য নিহত ছবি: সংগৃহীত
পাকিস্তানের পাঞ্জাবের রহিম ইয়ার খান জেলায় একটি চেকপোস্টে সশস্ত্র ডাকাতদের হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাতরা শেখানি চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালায়, এতে পাঁচজন এলিট ফোর্স সদস্য নিহত এবং আরও দুই পুলিশ সদস্য আহত হন।
 
গুলি বিনিময়ের সময় ডাকাত দলের এক সদস্যও নিহত হয়েছেন বলে জানান পুলিশের ওই মুখপাত্র।
 
নিহত পুলিশ সদস্যরা হলেন- মুহাম্মদ ইরফান, মুহাম্মদ সালিম, মুহাম্মদ খলিল, নাখিল এবং গজানফর আব্বাস। 

নিহতদের মধ্যে দু’জন রহিম ইয়ার খানের বাসিন্দা, বাকি তিনজন বাহাওয়ালনগর জেলার বাসিন্দা।
 
এ ঘটনার পর পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. উসমান আনোয়ার বাহাওয়ালপুরের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) থেকে প্রতিবেদন চেয়েছেন এবং এলিট ফোর্স কর্মীদের ওপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন।
 
নিহত অফিসারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. আনোয়ার বলেছেন, ‘তাদের আত্মত্যাগ আমরা ভুলব না’। তাদের মৃত্যুকে ‘মহান সাহস ও কর্তব্যের’ প্রতীক হিসেবে বর্ণনা করেছেন পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক। সূত্র: জিও নিউজ 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ