ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর

দুঃখ, রাগ জমছে মনে, আবেগের পাহাড় ভাঙতে প্রাণ খুলে চিৎকার করুন!

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:০৮:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:০৮:০৫ অপরাহ্ন
দুঃখ, রাগ জমছে মনে, আবেগের পাহাড় ভাঙতে প্রাণ খুলে চিৎকার করুন! ফাইল ফটো
আপনি চিৎকার করেন গলা ছেড়ে, আরাম পাবেন। অন্তত তেমনই বলা হচ্ছে মানসিক রোগের চিকিৎসার পরিসরে।

চিকিৎসার ভাষায় এটি হল ‘স্ক্রিম থেরাপি’। অর্থাৎ চিৎকার করে মনের সমস্ত অভিব্যক্তিকে বার করে দিতে হবে। তবেই আরাম মিলবে। অনেকেই ক্যাথারসিসের (তীব্র বা অবদমিত আবেগ মুক্ত করার প্রক্রিয়া) ধারণার সঙ্গে পরিচিত। ‘স্ক্রিম থেরাপি’ এর থেকে খুব আলাদা নয়। এই ধরনের চিকিৎসার কথা প্রথম বার বলেছিলেন, ক্যালিফোর্নিয়ার মনোবিদ আর্থার জানভ। ১৯৭০ সালে তাঁর বই ‘দ্য প্রাইমাল স্ক্রিম’-এ তিনি দাবি করেন, মনের ভিতরে জমে থাকা শৈশবের আতঙ্ক, দুঃখ, ভয়, রাগ, ইত্যাদি ‘প্রাইমাল’ বা মূল অনুভূতিগুলি কেঁদে, চিৎকার করে প্রকাশ করতে পারলে মানসিক ভাবে অনেকটা সুস্থ হওয়া সম্ভব। তাই একে ‘প্রাইমাল থেরাপি’ হিসেবে চিহ্নিত করা হয়। সত্তর এবং আশির দশকে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এমনকি, সঙ্গীতশিল্পী জন লেনন এবং তাঁর স্ত্রী ইয়োকো ওনোও এই থেরাপি নিয়ছিলেন।

থেরাপির সময় এক জন ব্যক্তি চিৎকার করতে পারেন, কান্নাকাটি করতে পারেন, একেই বলে ‘প্রাইমাল স্ক্রিম’। তিনি আসলে তাঁর গভীরতম, অবদমিত আবেগগুলিকে শারীরিক ভাবে প্রকাশ করছেন। এক কথায় বললে, অবদমিত আবেগ জমে জমে পাহাড় বা স্তূপ তৈরি করলে এই থেরাপি সব কিছুকে একসঙ্গে ভেঙে দিতে পারে। মূলত চার ধাপে এই থেরাপি করানো হয়—

১। মনোবিদ বা থেরাপিস্টের সাহায্যে মনের ভিতরে জমে থাকা আবেগগুলিকে মনে করতে হয়।

২। এ বার অনুভূতিগুলিকে প্রকাশ করার পালা। নিরাপদ পরিসরে চিৎকার, কান্নাকাটির মাধ্যমে আগল ভাঙতে হয়।

৩। মানসিক আঘাতের ফলে নিজের উপর কী প্রভাব পড়েছে, তা বোঝার চেষ্টা করতে হবে। তার পর অভিজ্ঞতাগুলির মুখোমুখি হতে হবে, তার পর নিজেকে চিনতে শিখতে হবে।

৪। বর্তমান জীবনকে কী ভাবে সুস্থ করা যায়, তার জন্য পদক্ষেপ করতে হবে। কঠিন পর্যায়গুলির সঙ্গে মোকাবিলা করার নিজেকে শক্তিশালী মনে করতে হবে।

তবে এই প্রক্রিয়ার বৈজ্ঞানিক কার্যকারিতা সম্পর্কে পরবর্তী কালে অনেক মনোবিদ সন্দেহ প্রকাশ করেছেন। ফলে এই থেরাপি নিয়ে নানাবিধ বিতর্ক রয়েছে। কারণ, অনেক ক্ষেত্রে এই থেরাপিতে লুকিয়ে থাকা ট্রমা আবার ফুঁড়ে বেরোলে সেটা যন্ত্রণাদায়ক হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক