ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেপ্তার

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:০১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:০১:৩৪ অপরাহ্ন
কলকাতায় বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেপ্তার ছবি: সংগৃহীত
ভারতে গ্রেপ্তার বাংলাদেশি অভিনেত্রী ও মডেল শান্তা পালকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এর আগে বুধবার কলকাতার লালবাজার গোয়েন্দা বিভাগ তাকে গ্রেপ্তার করে। এছাড়া তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। তিনি ভারতের অন্ধ্রপ্রদেশে বসবাস করেন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস। 

এতে বলা হয়েছে, ওই অভিনেত্রীর কাছে ভারতীয় আধার কার্ড ও ভোটার আইডি পাওয়া গেছে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শান্তা বাংলাদেশে একাধিক মডেলিং প্রতিযোগীতায় জয়ী হয়েছেন। তিনি ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়নগরে একটি ভাড়া বাসায় ছিলেন। তার কাছে বাংলাদেশি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রসহ দুটি আধার কার্ড ও বাংলাদেশে ইস্যু করা একটি বিমান সংস্থার আইডি পাওয়া গেছে।

সম্প্রতি শান্তা ঠাকুরপুরে পুলিশ স্টেশনে একটি জালিয়াতির মামলা দায়ের করেন। সেখানেও তিনি ভিন্ন ঠিকানা দেন। তদন্তকারীদের মতে তিনি বিভিন্ন সময় ঠিকানা পরিবর্তন করতেন এবং বিভিন্ন পরিচয়ে থাকতেন। পুলিশ জানিয়েছে, শান্তা ভারতীয় নথির বিষয়ে স্পষ্ট কোনো বর্ণনা দিতে পারেননি।

তদন্তকারীরা সন্দেহ করছে, এর সঙ্গে একটি বৃহত্তর চক্র জড়িত থাকতে পারে। এর বাইরে শান্তার এক পুরুষ সঙ্গীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদিও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি এখনো। ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন শান্তা। এর আগে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন, শান্তা বাঙালি ও তেলেগু সিনেমায় কাজ করছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক