ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

তানোরে বিপুল পরিমাণ চোলাই মদ সহ মাদক কারবারী গ্রেফতার ৪

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০২:৫৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০২:৫৪:১৬ অপরাহ্ন
তানোরে বিপুল পরিমাণ চোলাই মদ সহ মাদক কারবারী গ্রেফতার ৪ তানোরে বিপুল পরিমাণ চোলাই মদ সহ মাদক কারবারী গ্রেফতার ৪
রাজশাহীর তানোরে ৩,১২০ লিটার চোলাই মদ সহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল পোনে ৮টায় তানোর থানাধীন বনকেশর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রামের শ্রী মন্ডল টুডুর ছেলে শ্রী মন্ডল টুডু (৫৫), শ্রী মন্ডল টুডুর ছেলে শ্রী উপেন মন্ডল (২৬), শ্রী সুকল টুডুর ছেলে শ্রী রনজিত টুডু (৩৫) ও মৃত মুর্ত্তি ইসকুর ছেলে শ্রী আয়ন ইসকু (৪৫)।

শুক্রবার (১ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় কতিপয় মাদক কারবারী রাজশাহী জেলার তানোর থানাধীন বনকেশর গ্রামে তাদের নিজ বসতবাড়িতে অস্বাস্থ্যকর উপায়ে প্রাণঘাতী ও অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ প্রক্রিয়া জাত করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পোনে ৮টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে চোলাই মদ-৩,১২০ লিটার, প্লাস্টিকের ড্রাম- ৬টি, এ্যালোমিনিয়ামের পাতিল- ১৩টি, প্লাস্টিকের বালতি - ১৪টি, মাটির পাতিল - ২৭টি ও জারকিন - ১টি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায় গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত চোলাই মদের প্রস্তুতকারী ও কারবারী। তারা দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নিজ বাড়িতে চোলাই মদ উৎপাদন করে গ্রামের যুবকদের নিকট ৫০ ও ১০০ টাকায় ছোট ছোট বোতলে বিক্রয় করে আসছিল।  

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে তানোর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ