ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী কাশিয়াডাঙ্গা থানায় গাঁজা সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ রুয়েটে ক্লাইমেট ক্যাম্প অনুষ্ঠিত জয়া : পর্তুগালকে খুব ভালোবাসি কিন্তু সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল চিৎকার শুনতে হয় আমেরিকার বড় চমক: বি-২ বিমান থেকে এবার ‘স্টিথ’ অ্যান্টি-শিপ মিসাইল উৎক্ষেপণ জার্মানির যে রেকর্ড স্পর্শ করল ব্রাজিল কেপ ভার্দে ও আর্জেন্টিনার মধ্যে কে জিতবে জানালেন ঘানার সেই তান্ত্রিক ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস চুরির অভিযোগে শিশুর মাথা ন্যাড়া করে নির্যাতন গফরগাঁওয়ে শিশুকে নিয়ে বিশ্রাম কক্ষে মসজিদের ইমাম দুই তরুণীর চুল কেটে দিল গ্রামবাসী ১৭১তম ঐতিহাসিক মহান সাঁওতাল দিবস বিদ্রোহ উপলক্ষে আলোচনা সভা নগরীর মতিহার ও পবায় নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দায় ডুবে তিনজন নিখোঁজ গাছের পাতায় মিলল আধুনিক শহর তৈরির গোপন নকশা জুলাই গণ-অভ্যুত্থান মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা ‘রামমন্দির ট্রাস্টে কোনো মুসলিম থাকলে এতক্ষণে এনকাউন্টার করতো’

ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের নাভিশ্বাস

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:৪৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:৪৬:২৭ অপরাহ্ন
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের নাভিশ্বাস ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসির মজুরি কমিশনভুক্ত শ্রমিকদের নাভিশ্বাস
দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক ইউরিয়া সারকারখানা ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি, শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসির নিয়ন্ত্রাধীন একটি প্রতিষ্ঠান। উক্ত সারকারখানাটি কৃষিখাতে সর্বোচ্চ পরিমাণে ইউরিয়া সার সরবরাহের মাধ্যমে দেশ সেবায় নিয়োজিত আছে। এই কারখানায় তথা বাংলাদেশের রাস্ট্রায়াত্ত্ব শিল্প প্রতিষ্ঠানের মধ্যে কর্মরত আছে জাতীয় পে-স্কেল ভুক্ত কর্মকর্তা-কর্মচারী ও মজুরী কমিশনভুক্ত উচ্চশিক্ষিত ও ট্রেনিংপ্রাপ্ত দক্ষ শ্রমিক। অত্যন্ত হতাশাজনক ব্যাপার হচ্ছে একই কারখানায় কর্মরত পে স্কেল এর কর্মকর্তা ও কর্মচারীগণ ২০২৩এর জুলাই হতে কার্যকর হওয়া সরকার ঘোষিত ৫% প্রনোদনা পেলেও মজুরী কমিশনভুক্ত শ্রমিকেরা এ সুবিধা দীর্ঘ ২৫ মাস যাবত পাচ্ছে না।

এখানে আরও উল্লেখ্য যে পে স্কেল ভুক্ত সকলের জন্য বিশেষ প্রনোদনার পরিমাণ বৃদ্ধি পেয়ে ১৫%অচিরেই কার্যকর হতে যাচ্ছে। এছাড়াও পে-স্কেল ভুক্ত সকল সরকারি চাকরিজীবীর  জন্য  নবম জাতীয় পে-স্কেল প্রদানের জন্য কমিশন ইতিমধ্যেই গঠন করা হয়েছে। উপরোক্ত বিষয়গুলো নিয়ে কারখানার শ্রমিকদের মধ্যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে।

কারখানায় চাকুরীরত মো: আফজাল হোসেন (মা:অপা:), জাফর আমীন সোহান(মা:অপা), সাখাওয়াত হোসেন(মা:টেক:) ও অনেকের সাথে কথা বলার পর তারা বলেন সর্বশেষ মজুরি স্কেল ২০১৫ সালে বাস্তবায়িত হয়। এবং প্রতিবারই পে-স্কেল কার্যকর হওয়ার দুই বছর বা তারও পরে মজুরি কমিশনের কাজ শুরু হয় এটা অত্যন্ত অমানবিক এবং বৈষম্যপূর্ণ। সারকারখানা তথা বিসিআইসির নিয়োগ প্রক্রিয়ার সার্কুলার বাংলাদেশ সেনা/বিমান/নৌবাহিনীর কমিশন অফিসার নিয়োগের মত উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন সহ উচ্চমাধ্যমিক এ ভাল রেজাল্ট আবশ্যক। কিন্তু মজুরী কমিশনের আওতাভুক্ত করায় সেলারি খুবই নিম্নমানের। সরকার কৃষিপ্রধান দেশে সারকারখানার উচ্চশিক্ষিত ও দক্ষ শ্রমিকদের অবমূল্যায়ন করছে যুগ যুগ ধরে। আমরা অন্যান্য কর্পোরেশন যেমন জিটিসিএল, পিডিবি, ডেসকোর ন্যায় বিসিআইসিতে "স্বতন্ত্র স্কেল"চাই অথবা "একই কর্পোরেশন একই স্কেল" কার্যকর চাই।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থান ও বিজয়ের পরেও একই কারখানায় কর্মরত কর্মকর্তা -কর্মচারীদের সাথে শ্রমিকের এই বৈষম্য এখনো চলমান।

এই বৈষম্য দূরীকরণের লক্ষে বকেয়াসহ ২০২৩ সাল হতে কার্যকর হওয়া বিশেষ প্রণোদনা প্রদান, ২০২৫ এর জুলাই হতে মজুরী কমিশনভুক্ত সকলের জন্য বৃদ্ধিকৃত প্রণোদনা ১৫% কার্যকর করা, বিসিআইসির জন্য "স্বতন্ত্র স্কেল" প্রদান করা অথবা বিসিআইসির সকলের জন্য 'একই কর্পোরেশন একই স্কেল' এর ব্যাবস্থা  করতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন এখানকার শত শত কর্মচারী কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন