ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা রাজশাহীতে সারের সংকট ও কালোবাজারি: বিপাকে কৃষকরা কারিগরি শিক্ষাই আর্থ-সামাজিক উন্নয়নের একমাত্র পথ: শিক্ষামন্ত্রী বন্ধ হয়ে যাওয়া শিল্পগুলো পুনরুজ্জীবিত করাই সরকারের মূল লক্ষ্য, রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বর্ষবরণে রাবি: শোভাযাত্রায় যুদ্ধ-জ্বালানিসংকটের প্রতিচ্ছবি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী গাছে ডাল কাটতে উঠে অজ্ঞান শ্রমিক কুষ্টিয়ার ছত্রগাছা বিদ্যালয়ের পিয়ন ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণ বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ সিংড়ায় জলাবদ্ধতা নিরসনে ভূ-গর্ভস্থ পানির পাইপ লাইন নির্মাণ কাজের শুভ উদ্বোধন আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে সিংড়ায় হাজী সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর যশোর সফরের সময় জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধার চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে: র‍্যাব রাণীনগরে করজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে দুর্ধর্ষ চুরি পাকিস্তানে শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ইরানের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে রাণীশংকৈলে পুনঃ খাল-খনন কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু রাণীশংকৈলে খাল পুনঃ খনন কর্মসূচীর উদ্বোধন

নওগাঁর সিমান্ত দিয়ে ৮ জন নারী সহ ১০ কে পুশইন করেছে বিএসএফ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:০১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:০১:৫১ অপরাহ্ন
নওগাঁর সিমান্ত দিয়ে ৮ জন নারী সহ ১০ কে পুশইন করেছে বিএসএফ নওগাঁর সিমান্ত দিয়ে ৮ জন নারী সহ ১০ কে পুশইন করেছে বিএসএফ
নওগাঁর সীমান্ত এলাকা দিয়ে ৮ জন নারীসহ মোট ১০ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার ভোর রাতে নওগাঁর ধামুরহাট উপজেলার আগ্রাদ্বিগুন সীমান্ত পিলার ২৫৬/৭-এস-এর কাছ দিয়ে বাংলাদেশে পুশ ইন করলে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

আটককৃত ৮ নারীসহ ১০ জন হলেন, কাকলী আক্তার (২৭), রুজিনা আক্তার (৩৩), আছমা বেগম (৪০), খাদিজা বেগম (৩৪), পাখি বেগম (২৪), নাসরিন বেগম (৩৩), রুমা বেগম (২৫),  কোহিনুর বেগম (২৬),  মঞ্জুরুল ইসলাম (৩৬), সুমন হোসেন (২৭)।

বিজিবি-১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বাংলাদেশের নাগরিক। তাদের আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার জেসিও সুবেদার জিহাদ আলীর নেতৃত্বে একটি টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুরে ঘোরাঘুরি করতে দেখে আটক করেন।

এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বোম্বাই শহরে দু'জন পুরুষ রাজমিস্ত্রি এবং ৮ জন মহিলা বাসাবাড়িতে কাজ করতে যান। পরবর্তী সময়ে তাদের ভারতীয় পুলিশ (সিআইডি) আটক করে। পরে ২৯ জুলাই ভারতের হরিবংশীপুর বিএসএফ ক্যাম্পের কাছে তাদের হস্তান্তর করা হয়। বিএসএফ বৃহস্পতিবার ভোর রাতে সীমান্ত পিলার ২৫৬/৭-এসের কাছ দিয়ে বাংলাদেশে পুশইন করলে বিজিবির টহল দল তাদের আটক করেন। 

তিনি আরও বলেন, আটককৃত নারী ও পুরুষ ১০ জনকে ধামইরহাট থানায় হস্তান্তরসহ আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা

এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে রাজশাহীতে মতবিনিময় সভা