ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২ সাংবাদিকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি চাঁদ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আশঙ্কাজনক ২ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-এ কর্মচারি সংসদের কার্যক্রমে নিষেধাজ্ঞা শাহজাদপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নৌকার মাঝি গ্রেফতার ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক রাজশাহীতে লাইসেন্সবিহীন দুই প্রতিষ্ঠানে বিএসটিআই’র অভিযান, জরিমানা ৫০ হাজার টাকা যৌন নিপীড়নের অভিযোগে মাছরাঙ্গা টেলিভিশনের রিপোর্টার গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা তিন দিনের আল্টিমেটাম রামেবি ভিসিকে অপসারণে, অভিযোগ অস্বীকার উপাচার্যের অরিজিতের পরে এ বার বড় ঘোষণা শ্রেয়া ঘোষালের! পুঠিয়া এসিল্যান্ড শিবু দাশের বাজার মনিটরিং একটি শিশুকে বড়ো করা সহজ, কিন্তু একজন মাদকাসক্ত ব্যক্তিকে নিয়ে কাজ করা কঠিন: বিভাগীয় কমিশনার প্রতিদিন ইফতারে জিলাপি খেলে শরীরে যা ঘটে নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক ‘প্রতি দিনই হুমকি পাই! অভ্যস্ত হয়ে গিয়েছি’: আয়েশা খান নাগরিকদের নিজ দায়িত্বে মধ্যপ্রাচ্য ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের রাণীশংকৈলে অনৈতিক কাজ করতে গিয়ে বিধবার সম্ভ্রমের দাম ৩লাখ! ইরানের ২০০০ জায়গায় হামলা, ধ্বংস নৌসেনার ১৭ জাহাজ! দাবি মার্কিন সেনার

শুক্রবার তিনদিনের সফরে রাজশাহীতে আসবেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৬:৫৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৬:৫৯:০৬ অপরাহ্ন
শুক্রবার তিনদিনের সফরে রাজশাহীতে আসবেন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন রাজশাহীতে তিনদিনের সফরে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
শুক্রবার (১ আগস্ট) নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন তিন দিনের সরকারি সফরে রাজশাহীতে আসছেন। 

এদিন তিনি নাটোর, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সফর করবেন বলে রাজশাহী পিআইডি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।। 

শুক্রবার (১ আগস্ট) রাতে রেলপথে নাটোর পৌঁছাবেন এবং সেখান থেকে সড়কপথে রাজশাহী সার্কিট হাউজে এসে রাত্রিযাপন করবেন।

শুক্রবার সকাল নয়টায় তিনি সুলতানগঞ্জ নদী বন্দর পরিদর্শন করবেন। সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সোনাসমজিদ স্থালবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস এবং ট্রেড

ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন। বিকাল সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউজে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ
ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন।

শনিবার (২ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে ও এসএইচ রিচার্স কনফারেন্সের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ করবেন। সকাল সাড়ে ১০টায় একইস্থানে স্থাানীয় প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন এবং শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর এবং সংবাদ সম্মেলন করবেন। দুপুর ১২টায় রাজশাহী ইউসেপ এর কার্যক্রম পরিদর্শন করবেন। বিকাল ৩টায় ওএসএইচ রিচার্স কনফারেন্সে প্যানেল ডিসকাশন সমাপনীতে অংশগ্রহণ করবেন।

বিকাল ৪টায় রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন শেষে সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।

উপদেষ্টা রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নাটোর সার্কিট হাউজে শ্রমিকদের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন। বেলা ১১টায় স্থাানীয় প্রশাসন ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ী পরিদর্শন করবেন।

ওইদিন দুপুর সোয়া দুইটায় তিনি রেলপথে ঢাকার উদ্দেশ্যে নাটোর ছেড়ে যাবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক

৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগ মিথ্যা, রামেবি উপাচার্য জাওয়াদুল হক