ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২৭:১২ অপরাহ্ন
নাটোরে ট্রাক-সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত ফাইল ফটো
নাটোরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মজিবর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে শহরের বড় হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবর সদর উপজেলার আটঘড়িয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি পেশায় একজন কাঁচামাল ব্যবসায়ী।

ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, আজ সকালে মজিবর রহমান একটি সিএনজিতে করে কাঁচামাল কিনতে স্টেশন বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বড়হরিশপুর বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মজিবর রহমান গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি