ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর্মজীবনের শেষ যাত্রায় ঘোড়ার গাড়িতে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষকে ব্যতিক্রমী বিদায় ফুলবাড়ীর হিমাগারে আলু সংরক্ষণ জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন

আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন: ট্রাম্প

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:২৪:৫৯ অপরাহ্ন
আমার স্ত্রী পুতিনকে পছন্দ করেন: ট্রাম্প ফাইল ফটো
মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পছন্দ’ করেন, কিন্তু ইউক্রেন সংঘাতের ধারাবাহিকতায় তিনি (মেলানিয়া) হতাশ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রুশ সংবাদমাধ্যম আরটি বুধবার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
 
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে ট্রাম্প বলে আসছেন যে তিনি রাশিয়া এবং পুতিন উভয়কেই সম্মান করেন এবং ইউক্রেন সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে চান। 
 
তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে, তিনি শান্তি প্রক্রিয়ায় অগ্রগতির অভাবের জন্য ক্রমবর্ধমান হতাশা প্রকাশ করেছেন এবং মস্কোর ওপর আরও নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন। 
 
আরটি’র প্রতিবেদন মতে, মঙ্গলবার (২৯ জুলাই) পড ফোর্স ওয়ানের (রাজনৈতিক পডকাস্ট) পর্বে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা পুতিনকে জানি এবং তিনি (মেলানিয়া) তাকে (রুশ প্রেসিডেন্টকে) পছন্দ করেন।
 
তবে ট্রাম্প উল্লেখ করেন, রাশিয়ান প্রেসিডেন্টের সাথে তার সাম্প্রতিক কথোপকথনের কিছুক্ষণ পরেই, মেলানিয়া মন্তব্য করেছিলেন যে, ‘তারা (রাশিয়া) কিয়েভে বোমা হামলা করেছে, যা খুবই খারাপ।’
 
এর আগে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে একটি চুক্তিতে সম্মত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নির্ধারিত ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনার কথা জানান।
 
নতুন সময়সীমা ঠিক কী, তা জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘আজ থেকে আর ১০ বা ১২ দিন বাকি।’ 
 
দু’একদিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথাও জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের তিনি বলেন, যদি আপনি জানেন যে উত্তর কী হতে চলেছে, তাহলে অপেক্ষা করার কোনো কারণ নেই। 

রাশিয়া কোনো চুক্তিতে না পৌঁছালে তাদের ওপর নিষেধাজ্ঞা বা সেকেন্ডারি শুল্ক আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫