ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

প্রতিদিন কোরআন তিলাওয়াতের অভ্যাসে যে উপকার পাবেন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৪:১৯:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:১৯:২২ অপরাহ্ন
প্রতিদিন কোরআন তিলাওয়াতের অভ্যাসে যে উপকার পাবেন প্রতিকী ছবি
আমরা অনেকেই নিয়মিত কোরআন তিলাওয়াত করি না। মাঝেমাঝে কখনো তিলাওয়াত করলেও প্রায় সময় তিলাওয়াত থেকে দূরে থাকি। প্রতিদিন নিয়মিত কোরআন তিলাওয়াত একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন কোরআন তিলাওয়াত একজন মুসলিমের জীবনে অবিরত রহমত ও সওয়াবের দরজা খুলে দেয়। কেউ নিয়মিত অর্থসহ কোরআন তিলাওয়াত করলে আল্লাহ তায়ালা তাকে সওয়াব দান করবেন এবং নিজের রহমতের চাদরে ঢেকে রাখবেন।

হাদিসে কোরআন তিলাওয়াতকারীকে আল্লাহ পরিজন বলা হয়েছে। আনাস বিন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, কিছু মানুষ আল্লাহর পরিজন। সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল, তারা কারা? তিনি বলেন, কোরআন তেলাওয়াতকারীরা আল্লাহর পরিজন এবং তার বিশেষ বান্দা।’ (ইবনে মাজাহ, হাদিস : ২১৫)

কেউ নিয়মিত কোরআন তিলাওয়াতের অভ্যাস করে ফেললে ধারাবাহিকভাবে সওয়াব পেতেই থাকবে। প্রতিটি হরফের জন্য ১০টি করে সওয়াব পাবেন।

বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ্ ইবনে মাসঊদ রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সা. বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করবে সে একটি নেকি লাভ করবে। আর প্রতিটি নেকিকেই ১০ গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। আমি বলি না যে, আলিফ-লাম-মীম মিলে একটি হয়ফ; বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, এবং মীম আরেকটি হরফ। (তিরমিজি, হাদিস : ২৯১০)

আর নিয়মিত তিলাওয়াতের অভ্যাস করে ফেলার পর কখনো যদি কোনো কারণে না পারে। যেমন, অসুস্থ, ভ্রমণ, বা এ জাতীয় কোনো কাজে ব্যস্ত থাকার কারণে তিলাওয়াত করতে পারেনি। তবুও আল্লাহ তায়ালা তাকে সেই দিনের সাওয়াব দিয়ে দেবেন।

কোরআন আল্লাহর কালাম। তাই নিয়মিত কোরআন তিলাওয়াত করা মানে প্রতিদিন আল্লাহ তায়ালা সঙ্গে সংযুক্ত থাকা। আর এর কারণে একজন মানুষের পক্ষে গুনাহ থেকে দূরে থাকা সহজ হবে এবং কোরআন তিলাওয়াতের আমল তার অন্তরকে নরম রাখবে এবং জীবনকে আলোকিত করে তুলবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক