ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

ভরপুর মিষ্টি খেয়েও ফিট থাকেন জয়া

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৪:১৬:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৪:১৬:৪৫ অপরাহ্ন
ভরপুর মিষ্টি খেয়েও ফিট থাকেন জয়া জয়া আহসান। ছবি: সংগৃহীত
দুই বাংলায় সমানভাবে কাজ করে চলছেন জয়া আহসান। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায় চৌধুরীর ‘ডিয়ার মা’। এই সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

মুক্তির পর থেকে ভক্তদের দারুণ প্রশংসা পাচ্ছে ছবিটি। এরই ধারাবাহিকতায় এবার উত্তর আমেরিকায় মুক্তি পেতে যাচ্ছে ‘ডিয়ার মা’।

৮ আগস্ট যুক্তরাষ্ট্রের ১৬টির বেশি শহরে একযোগে মুক্তি পাবে ছবিটি। প্রেক্ষাগৃহের তালিকা প্রকাশ করে জয়া জানান, এর আগে টালিগঞ্জের কোনো ছবি উত্তর আমেরিকায় এত বেশি হলে মুক্তি পায়নি।

কলকাতায় কাজের সূত্রে অহরহ যাতায়াত নায়িকার। এটা তার সেকেন্ড হোম বলা চলে। সম্প্রতি সেখানকার এক অনুষ্ঠানে এসে জয়া জানালেন ওপার বাংলার কোন কোন মিষ্টি খেতে তিনি ভালোবাসেন।

জয়ার ফিট থাকার রহস্য অজানা হলেও তিনি মিষ্টি খেতে ভালোবাসেন, এই সিক্রেট আর গোপন থাকল না। অন্য বাঙালিদের মতোই জয়াও মিষ্টিপ্রেমী। জয়ার প্রিয় মিষ্টির তালিকায় রসগোল্লা যেমন রয়েছে, তেমনি রয়েছে আরও তিন জনপ্রিয় মিষ্টি।

জয়া জানিয়েছেন তিনি চমচম, বেকড রসগোল্লা এবং নলেন গুড়ের যে কোনও মিষ্টি খেতেই ভালোবাসেন। যদিও তার ফিগার দেখলে মনে হতেই পারে যে জয়া একেবারেই মিষ্টি ছুঁয়ে দেখেন না। কিন্তু তিনি যে এত মিষ্টি ভালোবাসেন তা জানা ছিল না।

অভিনেত্রীর পুরোনো এক সাক্ষাৎকার থেকে জানা যায়, তিনি আগে মিষ্টি খেতে একেবারেই ভালোবাসতেন না। কিন্তু কলকাতা তাকে মিষ্টি খাওয়া শিখিয়েছে। আর এখন কলকাতায় এলেই মিষ্টি খান জয়া। বিশেষ করে মতিচুরের লাড্ডু তার বিশেষ প্রিয়।

কলকাতা থেকে বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যান নায়িকা। অনেকেই তার থেকে এই শহরের বিভিন্ন মিষ্টি নিয়ে যাওয়ার আবদার করে থাকেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড