ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

কচুরিপানার সঙ্গে খালে ভেসে এলো মরদেহ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৫৩:২০ অপরাহ্ন
কচুরিপানার সঙ্গে খালে ভেসে এলো মরদেহ ছবি: সংগৃহীত
ফরিদপুরের সালথা উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের (৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খালে কচুরিপানার সঙ্গে মরদেহটি ভেসে আসে। মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, সকালে কয়েকজন শ্রমিক খালের পানিতে পাটের আশ ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় তারা হঠাৎ ভাসমান মরদেহটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পরে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের পরনে শুধু একটি লুঙ্গি ছিল। শরীরের বেশিরভাগ অংশ পচে গলে গেছে এবং মাথার অংশে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগেই লোকটি মারা গেছেন। তবে অর্ধগলিত ওই মরদেহের পরিচয় নিশ্চিত করতে পারেনি কেউ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, পুরুরা খাল থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মৃত ব্যক্তি এই এলাকার নয়। সম্ভবত অন্য কোথাও থেকে ভেসে এসেছে। মরদেহের শরীরের বেশিরভাগ অংশে পচন ধরেছে। আমরা মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চালাচ্ছি এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর  মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ