ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেক হাসপাতালের শিশু ওয়ার্ড পরিদর্শন রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি হাম মোকাবিলায় প্রস্তুত রাজশাহী, বললেন রাসিক প্রশাসক মানবাধিকার পরিস্থিতি উন্নয়নে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের আহ্বান ঈদের আগেই বাড়ছে ফেরি, হাতিয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস প্রেমিকের সঙ্গে ঝগড়া করে মোবাইল টাওয়ারে চড়লেন তরুণী! পরতে হবে একটি হেডব্যান্ড, তাতেই ধরা পড়বে স্ট্রোকের ঝুঁকি! ফ্লোরিডার কোরাল স্প্রিংসে নিজ বাড়িতে ভাইস মেয়র খুন যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে ফিরেছে প্রাণচাঞ্চল্য, যোগ হয়েছে ১ লাখ ৭৮ হাজার নতুন চাকরি রোববার থেকে যে ৩০ উপজেলায় দেয়া হবে হামের টিকা আবারও আটক হচ্ছেন ট্রাম্পের নীতিতে বিচ্ছিন্ন অভিবাসী পরিবারগুলো হাম রোগের চিকিৎসার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিতে রামেক হাসপাতাল পরিদর্শনে রাসিক প্রশাসক তহবিল সংগ্রহের নামে অর্থ আদায়: যুক্তরাষ্ট্রের বৃহত্তম মসজিদের সভাপতি গ্রেপ্তার রাজশাহী কলেজিয়েট স্কুলের ২০০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আহ্বান‌ ফুটবল খেলার মাইকিং নিয়ে ৪ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ মিয়ানমারে পাচারকালে বিপুল ডিজেলসহ আটক ১২ নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ল গাড়ি! ৬ শিশু-সহ নিহত ৯ ১১ মাসের অপেক্ষার অবসান: সীমান্তে আটক আজিজুর ফিরলেন নিথর দেহ হয়ে নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণী নিশাতের মৃত্যুর রহস্য উদ্ঘাটিত যুক্তরাষ্ট্রে আইসিই'র অভিযানে গ্রেপ্তার হওয়া অভিবাসীদের ৪১ শতাংশই নিরপরাধ

জুলাই মাসে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৪১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৪১:০২ অপরাহ্ন
জুলাই মাসে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে : এমএসএফ ছবি: সংগৃহীত
চলতি বছরের জুলাই মাসে ৩৫২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। যা গত মাসের তুলনায় ১২টি কম। এ মাসে ধর্ষণের ঘটনা ৫৬টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৮টি, ধর্ষণ ও হত্যার ৭টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৫ জন প্রতিবন্ধী কিশোরী।

মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রেরিত ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং প্রতিবেদন জুলাই, ২০২৫–এ তথ্য তুলে ধরা হয়েছে। বিভিন্ন পত্রিকার তথ্য বিশ্লেষণ করে প্রতি মাসে এমএসএফ এই প্রতিবেদন তৈরি করে। আজ গণমাধ্যমে এ প্রতিবেদন পাঠায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদনে বলা হয়, জুন মাসের একই ধারাবাহিকতায় নারী ও শিশু ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নারীরা শিক্ষাঙ্গনে, বাসে, ট্রেনে, অটোবাইকে এমনকি নিজ ঘরেও ধর্ষণের শিকার হচ্ছেন। যা কখনই কাম্য হতে পারে না। দেশে আইন থাকা স্বত্বেও নারী ও শিশুদের প্রতি সহিংসতা একই ধারাবাহিকতায় ঘটে চলেছে। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতার জায়গাটি প্রকট আকার ধারণ করেছে।

প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে ধর্ষণের শিকার ৫৬ জনের মধ্যে ১৭ জন শিশু, ২৪ জন কিশোরী রয়েছে। অন্যদিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ৮ জন কিশোরী এবং ১০ জন নারী। এ ছাড়া ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী। ধর্ষণের চেষ্টা ২২টি, যৌন হয়রানি ২৬টি, শারীরিক নির্যাতনের ৫৩টি ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, জুলাই মাসে ৩ জন শিশু, ১৭ জন কিশোরী ও ৩১ জন নারীসহ মোট ৫১ জন আত্মহত্যা করেছেন। এ মাসে অপহরণের শিকার হয়েছেন ১ জন শিশু, ৫ জন কিশোরী। অন্যদিকে ২ জন শিশু, ৩ জন কিশোরী ও ২ জন নারী নিখোঁজ রয়েছেন। জুলাই মাসে ১ জন শিশু, ৩ জন কিশোরী ও ৭ জন নারীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৯৪ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যার মধ্যে ২৮ জন শিশু ও কিশোরী রয়েছেন।

এছাড়া এ মাসে ২টি শিশু ধর্ষণের চেষ্টার ঘটনা ও একটি ধর্ষণ চেষ্টার ঘটনা সমাজপতিরা আপোষ করেছেন, যা প্রচলিত আইনকে অবজ্ঞা করে বেআইনিভাবে সালিশের মাধ্যমে মীমাংসার সিদ্ধান্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যানবাহনের হর্নে অতিষ্ঠ রাজশাহী নগরী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি