ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন রাজশাহী চেম্বারের নতুন পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক চট্টগ্রামে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি আজ, বৃষ্টির শঙ্কা রাউজানে তিন দিনের ব্যবধানে আবারও গুলি করে হত্যা, নিহত বিএনপি কর্মী নাছির উদ্দিন এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ নোয়াখালীতে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু সোনাদিঘি জামে মসজিদের সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন, ইউনিয়ন কমিটি বাতিল ও নির্বাচনের দাবি বোয়ালিয়া মডেল থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হাম-রুবেলা টিকাদান বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময় তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ

পুত্র সন্তান লাভের আমল

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৩৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৩৮:২০ অপরাহ্ন
পুত্র সন্তান লাভের আমল ছবি: সংগৃহীত
সন্তান আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ যাকে চান তাকেই সন্তান দান করেন। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। তাই আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ কোরআনে বলেন, তিনি যাকে চান কন্যা দেন ও যাকে চান পুত্র দেন। অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা বন্ধ্যা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। (সুরা আশ শুরা ৪৯.৫০)

সন্তান লাভের কুরআনি আমল
আল্লাহর নবী ইবরাহিম আ. আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। দোয়াটি ছিল এরকম ‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’ অর্থ: ‘হে আমার প্রতিপালক, আমাকে এক সুপুত্র দান করুন।’ (সুরা সাফফাত ১০০)

যারা নেক সন্তান চান, আল্লাহর কাছে নবী ইবরাহিমের এ দোয়াটি পড়ে দোয়া করতে পারেন। দোয়াটি ছোট, নামাজের পর মুনাজাতে, হাঁটতে চলতে দোয়াটি পড়তে পারেন। رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিনাস সলিহিন।’

পুত্র সন্তান লাভের দোয়া ও আমল
হযরত জাকারিয়া আ. নিঃসন্তান ছিলেন। হযরত মারইয়াম আ. বায়তুল মোকাদ্দাসে জাকারিয়া আ.-এর তত্ত্বাবধানে লালিত পালিত হচ্ছিলো। একদিন তিনি দেখলেন, আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারইয়াম আ.-কে ফল দান করেছেন। তিনি তার রুমে বসে এমন ফল খাচ্ছেন, যার মৌসুম তখন ছিলো না। আল্লাহ তাআলা তাকে এমন ফলের রিজিক দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠল।

তিনি মনে মনে চিন্তা করলেন, মাইয়াম কে আল্লাহ মৌসুম ছাড়া ফল খাওয়াতে পারলে আমাকেও সন্তান দিতে পারেন। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান ৩৮)

সন্তান হওয়ার দোয়া ও আমল
আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো, তারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। এমন একটি দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুন, ওয়া জাআল না লিল মুত্তাকিনা ইমামা।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ দান করুন।’ (সুরা ফুরকান ৭৪)

 
ছেলে সন্তান হওয়ার আমল
হযরত জাকারিয়া আ. সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান ৩৮) আল্লাহ তার দোয়া কবুল করলেন। তাকে ছেলে সন্তান দান করলেন।
 
দ্রুত সন্তান লাভের আমল
হযরত জাকারিয়া আ. দোয়া করেছিলেন, আরবি উচ্চারণ: রাব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন। অর্থ: হে আমার পালনকর্তা! আমাকে একা রেখ না। তুমি তো উত্তম ওয়ারিস। (সুরা আম্বিয়া ৮৯) এই দোয়া কবুল হওয়া প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ‘অতঃপর আমি তার দোয়া কবুল করেছিলাম, তাকে দান করেছিলাম ইয়াহইয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম।’ (সুরা আম্বিয়া ৯০)

সন্তান লাভের পরীক্ষিত আমল
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।’ আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ একটি। এ গুণবাচক নামের এ ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হয়।

আল্লাহর গুণবাচক নাম (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’-এর জিকিরের আমল বেশি বেশি করবে। উচ্চারণ : ‘আল-আউয়ালু’ অর্থ: ‘সব কিছুর শুরু’

ছেলে সন্তান লাভের আমল
নিয়মিত ইস্তেগফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায়। আল্লাহর রাসুল (স.) বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। (আবু দাউদ: ১৫২০)

‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান ৩৮) এ দোয়া বেশি বেশি পড়তে হবে। আর ছেলে হলে তার নাম মুহাম্মদ রাখবেন। এভাবেও দোয়া করতে পারেন, হে আল্লাহ আমার যদি ছেলে সন্তান হয়, আমি আপনার হাবিবের নামে নাম রাখবো। আর মেয়ে সন্তান হলে কোনও রকম মন খারাপ করা যাবে না। মেয়ে সন্তান সবচেয়ে বেশি বরকতের।

পুত্র সন্তান লাভের আমল
মাতৃগর্ভে বীর্য প্রথম ৬ দিন কেবল বুদ্বুদ আকারে থাকে। তারপর জরায়ুতে সম্পর্কিত হয়। তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না। চার মাস পর রুহ সঞ্চারিত হয়ে বাচ্চা নড়েচড়ে ওঠে ও আঙুল চুষতে থাকে। যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয়। এ সময় তার কপালে চারটি বস্তু লিখে দেওয়া হয়। তার আজাল (হায়াত), আমল, রিযিক এবং সে ভাগ্যবান না দুর্ভাগা। (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৮২)

‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান ৩৮)

সন্তান লাভের আমল
এমন একটি দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেন, ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আইয়ুন, ওয়া জাআল না লিল মুত্তাকিনা ইমামা।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আমাদের জীবনসঙ্গীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহভীরুদের জন্য আদর্শস্বরূপ দান করুন।’ (সুরা ফুরকান ৭৪)

সন্তান লাভের জন্য আল্লাহর কাছে কীভাবে দোয়া করব
সন্তান লাভের জন্য আল্লাহর কাছে নবীরা যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করা উচিত। জাকারিয়া আ. আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে দোয়া করলেন। আল্লাহ সন্তান দিলেন। আপনিও নবীদের মত করে দোয়া করুন, আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ নিরাশ করবেন না। জাকারিয়া আ. দোয়া করলেন, ‘রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দোয়া।’ অর্থ: ‘হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাকে পূতপবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী।’ (সুরা আলে ইমরান ৩৮)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন