ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন ঘোষণা

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৩৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৩:৩৪:৫৯ অপরাহ্ন
মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, নির্বাচন ঘোষণা ছবি: সংগৃহীত
দীর্ঘ সাড়ে তিন বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার হলো মিয়ানমারে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দেশটি থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেয় জান্তা সরকার। ক্ষমতাসীন সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লেইং এ সংক্রান্ত একটি লিখিত আদেশ জারি করেন। 

সাংবাদিকদের উদ্দেশে এক অডিও বার্তায় জান্তা মুখপাত্র জৌ মিন তুন জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘বহুদলীয় গণতান্ত্রিক সংস্কৃতির পথ সুগম করতে পার্লামেন্ট নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করা হলো। আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন।’

এর আগে গত ৮ মার্চ এক অনুষ্ঠানে জান্তাপ্রধান মিন অং হ্লেইং ঘোষণা দিয়েছিলেন, আগামী ডিসেম্বর কিংবা ২০২৬ সালের মধ্যে মিয়ানমারে নির্বাচন হবে। জৌ মিন তুনের অডিও বার্তাতেও সেই ইঙ্গিত পাওয়া গেল। নির্বাচনের তারিখ অবশ্য এখনো জানা যায়নি।

মিয়ানমারে সবশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সেই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ নভেম্বর অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী এবং দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। ক্ষমতা দখলের পর সামরিক সরকারের প্রধান হন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং।

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি নেতৃত্বাধীন এনএলডি সরকার। গ্রেপ্তার হন সু চি ও তাঁর দলের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী। এর পর থেকে দেশজুড়ে জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হয়। এতে হাজারো মানুষ প্রাণ হারিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক