ঢাকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড

আবারও বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন, সচল ৩নং ইউনিট, বন্ধ ১নং

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০২:৫৬:৩৬ অপরাহ্ন
আবারও বড়পুকুরিয়ায় বিদ্যুৎ উৎপাদন বিঘ্ন, সচল ৩নং ইউনিট, বন্ধ ১নং দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র।
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে ফের বিদ্যুৎ উৎপাদনে অচলাবস্থা দেখা দিয়েছে। দীর্ঘ ১০ দিন পর সচল হওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও, একই দিনে বয়লারের পাইপ ফেটে ১২৫ মেগাওয়াট ক্ষমতার ১নং ইউনিটটি আবারও বন্ধ হয়ে যায়।

বুধবার (৩০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে ৩নং ইউনিটটি উৎপাদনে ফেরে এবং তা থেকে প্রতিদিন ১৬০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই ইউনিটটি সচল রাখতে প্রতিদিন ১ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হয়।

অন্যদিকে, সকালেই বয়লারের পাইপ ফেটে ১নং ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়, যা আগে প্রতিদিন ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করত। একে সচল রাখতে প্রতিদিন প্রয়োজন হয় ৭০০-৮০০ মেট্রিক টন কয়লা।

প্রায় সাড়ে চার বছর ধরে বন্ধ রয়েছে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২নং ইউনিটও। এটি ২০২০ সালের নভেম্বর থেকে অচল রয়েছে। তখন প্রতিদিন এই ইউনিট থেকে ৬৫-৭০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যেত।

জানা গেছে, গত ২১ জুলাই ভোরে যান্ত্রিক ত্রুটির কারণে ৩নং ইউনিট এবং দুপুরে ১নং ইউনিট বন্ধ হয়ে পড়ে। পরদিন রাত ১২টার দিকে ১নং ইউনিটটি চালু হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।

এই পরিস্থিতিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, ১নং ইউনিটটি মেরামত করে চালু করতে অন্তত ৩-৪ দিন সময় লাগবে। তবে ৩নং ইউনিট চালু থাকায় উত্তরাঞ্চলে লোডশেডিং কিছুটা হ্রাস পেয়েছে বলে জানান তিনি। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার সরবরাহ পুরোপুরি বড়পুকুরিয়া কয়লাখনি থেকেই হচ্ছে। বর্তমানে কয়লাখনির ইয়ার্ডে প্রায় ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। তিনটি ইউনিট একসঙ্গে চালু রাখতে প্রতিদিন প্রায় সাড়ে ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হলেও তা বাস্তবে সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, কয়লার অভ্যন্তরীণ জটিলতার কারণে ২৩ জুন থেকে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনি কর্তৃপক্ষ জানায়, পুরনো ১৩০৫ নম্বর ফেইসের কয়লা ফুরিয়ে যাওয়ায় উৎপাদন থেমে যায়। নতুন ১৪০৬ নম্বর ফেইসে যন্ত্রপাতি বসানোর কাজ চলমান এবং আগস্টের প্রথম সপ্তাহ থেকে পুনরায় উত্তোলন শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার