ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

কুড়িগ্রামে স্কুলের জমি বেচে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন

  • আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০১:৪৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০১:৪৩:৩৬ অপরাহ্ন
কুড়িগ্রামে স্কুলের জমি বেচে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন কুড়িগ্রামে স্কুলের জমি বেচে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন।
জমি স্কুলের, বেচে দিলেন প্রধান শিক্ষক বেলাল হোসেন। নাগেশ্বীর ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের ৪৭শতক জমি বিক্রি করে দেওয়ার লিখিত অভিযোগ উঠেছে প্রধান বেলাল হোসেনের বিরুদ্ধে। আর ওই জমি কিনেছেন স্থানীয় মন্তাজ আলী, মফিজুর ইসলাম ও শাহজাহান আলী।

এ বিষয়ে প্রতিষ্ঠানে তদন্ত করে তদন্ত প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা শিক্ষা অফিসার।

অপরদিকে ভুক্তভোগী সাহাবুদ্দীনের অভিযোগ নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ওই স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে মোটা অংকের অর্থ নিয়ে ভুয়া প্রতিবেদন দেয়ার শঙ্কায়।

জানা গেছে, এমপিওভুক্ত স্কুল কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়। স্থানীয় সাহাবুদ্দীন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে, ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের নামে শিক্ষানুরাগী খলিলুর রহমান ৬ জানুয়ারি ২০০৪, ২৭৮নম্বর দানপত্র দলিলে ৪৭শতক জমি লিখে দেয়।

অভিযোগে উল্লেখ্য, স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেন ফ্যাসিস্ট নেতার দাপটে গত ১০ জুন ২০০৪সালে ৪৪৫১ কবলা মূলে মফিজুল ইসলাম কে ১৮শতক, ৪৪৫০ কবলা মূলে মন্তাজ আলী কে ১২শতক ও ৪৪৫২ কবলা মূলে শাহজাহান আলী কে ১৭শতক জমি ২৩লাখ ৫০হাজার টাকায় নিয়ে বিক্রি করে। এছাহাক আলী গংয়ের দানকৃত ৮৯শতক জমির মধ্যে ২০শতক জমিতে চলছে স্কুলের শিক্ষা কার্যক্রম। অবশিষ্ট জমি স্কুল সংলগ্ন ইসমাইল, সুরুজ, হাবিল, সাইদুল সহ ১০টি পরিবারের কাছে মোটা অংকের অর্থ নিয়ে বসতভিটা করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

সঞ্জিত কুমার, আব্দুস সাত্তার ও ইয়াকুব আলী বলেন, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্কুলের নামের ৪৭শতক জমি ৩জনের নিকট বিক্রি করে টাকা আত্মসাৎ করে। মাত্র ২০শতক জমিতে স্কুল অবশিষ্ট জমিতে বসতবাড়ি করে অর্থ হাতিয়ে নেন প্রধান শিক্ষক। অভিযোগ করেও মেলেনি ফলাফল।

অভিযোগকারী সাহাবুদ্দীন বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ডিসি ও ইউএনও কে অভিযোগ করা হলেও নাগেশ্বরী মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম তদন্ত করেন। এখনো আমরা বিচার পাইনি। ন্যায় বিচার দাবি করছি। অপরদিকে নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম ওই স্কুলের প্রধান শিক্ষক বেলাল হোসেনের কাছে মোটা অংকের অর্থ নিয়ে ভুয়া প্রতিবেদন দেয়ার অভিযোগ করেন।

ডায়নারপাড় বহমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, একটা প্রতিষ্ঠানের দোষ ত্রুটি থাকবে। ২০০৪সাল থেকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনেকে অভিযোগ করে কিছুই করতে পারেনি। চাকরি শেষ হবে যাব টাকা পাব।

নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম বলেন, ডাইনাপার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয় জমি অবৈধভাবে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানে তদন্ত করে তদন্ত প্রতিবেদনটি যথাযথ কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২