ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন, আতঙ্ক রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে ফেনীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি কাজল গ্রেফতার পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বিক্ষোভে দুই ড্রাম ট্রাকে আগুন দুর্গাপুরে তিন আদম দালালের ভয়াবহ প্রতারণার ফাঁদ আবাসিক হোটেলে পড়ে ছিল নারীর গলাকাটা মরদেহ গোপনে বিয়ে করলেন আলোচিত মডেল সুবাহ আমি নির্বাচনে হারিনি, পদত্যাগ করব না: মমতা অন্তর্বর্তী সরকারের আমলের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে : হাসনাত আবদুল্লাহ হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু নারায়ণগঞ্জে অভিযানে হামলা, র‍্যাবের ৩ সদস্যকে কুপিয়ে জখম পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পেছনে ফেললো বাংলাদেশ পায়ের পেশিতে টান, হাঁটতে গেলে যন্ত্রণা, ওষুধে নয় ব্যথা সারবে সহজ কিছু ব্যায়ামে মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক কারবারী গ্রেফতার শুষ্ক-রুক্ষ চুলের যত্ন দরকার ধাপে ধাপে, কী ভাবে নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ ‘অপ্রয়োজনীয়’ চুম্বনদৃশ্যে আপত্তি, পাননি প্রাপ্য পারিশ্রমিকও নৌহীদ! ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা গোদাগাড়ীতে নদীভাঙন এলাকা পরিদর্শনে সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান

রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও সুযোগ আসবে না: আসিফ নজরুল

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৪১:৫৮ অপরাহ্ন
রাষ্ট্র মেরামতে এবার ব্যর্থ হলে কয়েক দশকেও সুযোগ আসবে না: আসিফ নজরুল ছবি: সংগৃহীত
রাষ্ট্র মেরামতের যে সুযোগ এসেছে, সেটা নষ্ট হলে আগামী কয়েক দশকেও এই সুযোগ আর আসবে না। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫ এর খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব থাকে, এটা অস্বাভাবিক কিছু নয়। অনেক সময় দেখা যায়– তত্ত্বাবধায়ক সরকার আইন করে, পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে দেয়। তাই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিম্ন আদালতগুলোতে সরকারি উকিল হয়েও অনেকে টাকা খেয়ে বিরোধীদের পক্ষে কাজ করেন। তবে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ-২০২৫ এর মাধ্যমে তা দূর হবে বলে জানান আইন উপদেষ্টা।

আলোচনায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দেশে গত ১৫ বছরে বিচার ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। যারা দায়িত্বে ছিলেন, তাদের অনেকেই সঠিকভাবে কাজ করেননি। সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ বাস্তবায়ন হলে আইনের সুশাসন প্রতিষ্ঠা পাবে বলে মত দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে

রাজশাহী বিআরটিএ অফিসে ঘুষের অভিযোগ, সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে