ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেফতার-৩ দুবাইয়ে যেভাবে গ্রেফতার করা হলো বেনজীরকে নতুন সিনেমা মুক্তির আলোচনার কেন্দ্রবিন্দুতে জেনিফার লোপেজ চাকরি না পেয়ে মা-মেয়েকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক গ্রেফতার নোয়াখালীতে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ ১২ পদ শূন্য, বিকল অ্যাম্বুলেন্স: সেবায় বিপর্যয় গোদাগাড়ী হাসপাতালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কড়া হুঁশিয়ারী বিমানমন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে ঠাকুরগাঁওয়ে জেলা প্রাশাসনের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫ দিকে নজর দিলেই সবসময় পরিচ্ছন্ন থাকবে রান্নাঘর, জেনে নিন সহজ কৌশল

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:১৬:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:১৬:১৮ অপরাহ্ন
৫ দিকে নজর দিলেই সবসময় পরিচ্ছন্ন থাকবে রান্নাঘর, জেনে নিন সহজ কৌশল ফাইল ফটো
নিয়মিত যে জায়গায় রান্না হয়, সেই জায়গাটি পরিচ্ছন্ন রাখা শুধু দেখতে ভাল লাগবে বলেই নয়, বরং স্বাস্থ্যের জন্যও জরুরি। রান্নাঘরে পড়ে থাকা এঁটো খাবারের সন্ধানে যেমন- মাছি, আরশোলার উপদ্রব বাড়ে, তেমনই তা থেকে দুর্গন্ধও হয়। তা ছাড়া, ঠিকমতো পরিষ্কার না করলে রান্নাঘরের টালি থেকে গ্যাসঅভেন রাখার জায়গা, মেঝে দ্রুত তেলচিটেও হয়ে যায়। একবারে সে সব পরিষ্কার করা বেশ কষ্টকরও হয়। বদলে রান্নাঘরের পাঁচ জায়গায় নজর দিলেই রান্নাঘর সবসময় ঝকঝকে রাখা যাবে।

১। বেসিন: সেখানে এঁটো বাসন ডাঁই করে ফেলে রাখলে জল যাওয়ার মুখটি যেমন আটকে যাবে, দেখতেও বিশ্রি লাগবে। তার চেয়ে এঁটো বাসন রাখার সঙ্গে সঙ্গে সেটি জল দিয়ে ধুয়ে নিন। সমস্ত বাসন জড়ো হলে গরম জল ঢেলে উপর থেকে ধুয়ে মাজার জন্য নির্দিষ্ট জায়গায় গুছিয়ে নিন। প্রেসার কুকার থেকে কড়াই, জল দিয়ে বা ধুয়ে রাখলে পরে মাজা সহজ হবে।

২। রান্নাঘরের আনাচ-কানাচ এমনকী কাবার্ডের মাথার উপরের অংশটিও পরিষ্কার করে নিন। জলে সাদা ভিনিগার মিশিয়ে স্প্রে করুন। শুকনো কাপড় দিয়ে মুছে নিন। নিয়মিত এ ভাবে পরিষ্কার করে রান্নাঘরে গন্ধ হবে না। তেলচিও থাকবে না রান্নাঘর।

৩। রান্নাঘরের যে জিনিসপত্র গুলি দেখা যায় সেগুলি এলোমেলা রাখলে খারাপ লাগে। তেলের প্যাকেট, বেসনের প্যাকেট রাবার ব্যান্ড দিয়ে মুড়ে তুলে রাখুন, না হলে জিনিসগুলি কৌটোয় ভরে গুছিয়ে রাখুন। তেল ঢালার পর পড়ে থাকা খালি প্যাকেট, কৌটো যেখানে সেখানে ফেলে না রেখে আবর্জনা ফেলার পাত্রে ফেলে দিন।

৪। বর্জ্য ফেলার পাত্র থেকে বিশ্রি গন্ধ ছাড়ে। বিশেষত এঁটো, আনাজপাতির খোসা, ফলের খোসা ফেললে। সেগুলি পরের দিন ফেলার জন্য রাখতে হবে প্লাস্টিকে বেঁধে রাখতে পারেন। তা ছাড়া সেই পাত্রটিও সাবান দিয়ে মেজে নিলে রান্নাঘর পরিষ্কার থাকবে।

৫। রান্নাঘরের ন্যাতা, বাসন মোছার কাপড় সব পরিষ্কার রাখুন এবং নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখুন, পরিষ্কার থাকবে এবং পরিচ্ছন্ন দেখাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা

নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা