ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ, অসহায়দের পাশে মানবতার হাত রাণীশংকৈলে পাটনার প্রকল্পের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টশন সিনিয়রদের পেছনে ফেলে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ধান রোপণের সময় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি নগরীর বুধপাড়ায় গাঁজা-সহ নারী মাদক কারবারী গ্রেপ্তার রাসিকের নতুন প্রশাসক মাহফুজুর রহমান রিটনের দায়িত্ব গ্রহণ, মাজার জিয়ারত হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক নগরীর নওদাপাড়ায় বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার রাজশাহীতে হারানো ৪১ মোবাইল ফোন মালিকদের ফেরত দিল পুলিশ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র সাধারণ নির্দেশনা গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের আহ্বান ভূমিমন্ত্রীর রাসিকের দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন শহিদ জিয়ার দেখানো পথে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো: ভূমিমন্ত্রী রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আরএমপি' র গণবিজ্ঞপ্তি রাজশাহী জেলা পরিষদ প্রশাসক হিসেবে যোগদান করলেন অ্যাডভোকেট এরশাদ গুপ্তচরবৃত্তির অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করল ইরান ব্যায়াম হোক মজার ছলে নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

সোনাইমুড়ীতে দোকানঘরে অগ্নিসংযোগ করে দখল চেষ্টার অভিযোগ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:০৭:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:০৭:০১ অপরাহ্ন
সোনাইমুড়ীতে দোকানঘরে অগ্নিসংযোগ করে দখল চেষ্টার অভিযোগ সোনাইমুড়ীতে দোকানঘরে অগ্নিসংযোগ করে দখল চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া বাজারে দোকানঘরে  অগ্নিসংযোগ করে দখলের চেষ্টা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  দোকান ঘরের মালিক ও ব্যবসায়ীবৃন্দ।    

বুধবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা আমিশা পাড়া বাজারে পুড়ে যাওয়া দোকানে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের নিরাপত্তা দাবী করে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সাইফুল ইসলাম শিপন ও সৈয়দ মাহমুদ হাসান।

এ সময় ভুক্তভোগী সাইফুল ইসলাম শিপন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তিনি অভিযোগ করে বলেন, ইতালী নজরুল, দিদার এবং টিটু নামের কতিপয় ব্যক্তিরা আগুন দেওয়ার সঙ্গে জড়িত। হামলাকারীরা ভুয়া রেকর্ডপত্র তৈরি করে তাদের দোকানঘর দখলের চেষ্টা করছে। বর্তমানে এই বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। ইতোপূর্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু বিভিন্ন লোকজন দিয়ে দোকানটি দখল করার চেষ্টা করেছিলেন। আগুন নেয়ার ঘটনায় মামলার আসামীরা জামিনে এসে নানাভাবে হত্যাসহ আবারও দোকানঘর দখলের হুমকি দিচ্ছে। ভুক্তভোগী ব্যবসায়ীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মার্কেটে ব্যবসায়ী রতন দেব পাল জানান, আমি দীর্ঘ ২৭ বছর ধরে এই মার্কেটে স্টুডিও ও  কনফেকশনারি ব্যবসা-বাণিজ্য করে আসছি। সাইফুল ইসলাম শিপনের সাথে চুক্তি করে নিয়মিত তাদেরকে ভাড়া দিয়ে আসছি হঠাৎ আগুন লাগার পর থেকে দেখি নতুন একজন দখলদার এই দোকানটি দখল করার চেষ্টা করছেন।

ব্যবসায়ীরা আরও জানান, আমিশাপাড়া বাজারে তাদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত দোকানঘর জবরদখলের পাঁয়তারা চলছে। এর আগেও ভয়ভীতি দেখিয়ে তাদের উচ্ছেদ করার চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ গত ১৭ই এপ্রিল তাদের দোকানঘরে অগ্নিসংযোগ করা হয় এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন,পশু-পাখি ব্যবসায়ী কামাল উদ্দিন কাজল, মুদি দোকানদার শহীদুল ইসলাম, স'মিল ব্যবসায়ী হুমায়ুন, মুদি ব্যবসাী লিটনসহ ৮ জন ব্যবসায়ী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাদের এক স্বজন দাবি করে তার স্বজনেরা দুজন দেশের বাহিরে রয়েছে এবং একজন জেলে রয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িত নেই।    

যোগাযোগ করা হলে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, দোকানঘর পুড়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। সংবাদ সম্মেলনের বিষয়টি আমার জানা নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক

হযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন নবনিযুক্ত রাসিক প্রশাসক