ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

তানোরে টাকা চুরির ৩৪ ঘণ্টার মধ্যে চোরসহ টাকা উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:৫৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:৫৩:০০ অপরাহ্ন
তানোরে টাকা চুরির ৩৪ ঘণ্টার মধ্যে চোরসহ টাকা উদ্ধার তানোরে টাকা চুরির ৩৪ ঘণ্টার মধ্যে চোরসহ টাকা উদ্ধার
রাজশাহীর তানোরে চাঞ্চল্যকর ১১ লাখ ৩০ হাজার টাকার চুরির ঘটনায় মাত্র ৩৪ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত চোরকে গ্রেপ্তার করে চুরি হওয়া টাকা উদ্ধার করে সাড়া ফেলেছে তানোর থানা পুলিশ।

এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন।

জানা গেছে, গত সোমবার (২৮ জুলাই) দুপুরে তানোর সাব-রেজিস্ট্রার অফিসে জমি বিক্রির টাকা নিয়ে আসা এক বৃদ্ধা নারীর ব্যাগ থেকে ১১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে যায়। ঘটনার পরপরই তিনি তানোর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ গ্রহণের সঙ্গে সঙ্গেই তানোর থানা পুলিশ ওসি আফজাল হোসেনের নেতৃত্বে ঘটনার তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করা হয়।

গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার বাঁধাইড় ইউনিয়নের একান্নপুর গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাইদুর রহমানের পুত্র চোর আরজেদ আলীকে (৩৪) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ১০ লাখ ৯৫ হাজার টাকা।

ওসি আফজাল হোসেন জানান, “ঘটনার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। দ্রুত সময়ে অপরাধীকে শনাক্ত করে গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধার করতে পেরেছি—এটাই আমাদের লক্ষ্য ছিল। তানোর থানা সবসময় অপরাধ নির্মূলে জনগণের পাশে আছে এবং থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না।” তিনি আরও বলেন, “পুলিশ সদস্যদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের কারণেই এ সফলতা এসেছে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আরজেদ আলী আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য হতে পারে। তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এত অল্প সময়ের মধ্যে একটি বড় চুরির রহস্য উদঘাটন এবং চুরি যাওয়া অর্থ উদ্ধার নিঃসন্দেহে পুলিশের একটি ব্যতিক্রমী সাফল্য। তারা বলেন, “ওসি আফজাল হোসেন যে সাহস, দূরদর্শিতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন অফিসার থাকলে জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে আস্থা আরও দৃঢ় হবে।” তানোর থানার এ সাফল্যে রাজশাহীর সাধারণ মানুষের মধ্যে যেমন স্বস্তি ফিরেছে, তেমনি পুলিশের প্রতি জনসাধারণের আস্থা ও সম্মানও বেড়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের