ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তামান্না ভাটিয়ার পুরনো সাক্ষাৎকারে উঠে এল শুটিংয়ের তিক্ত অভিজ্ঞতা সাবেকি ইমেজ ভেঙে বিকিনি টপে পারিজাত চৌধুরী পাকিস্তানে দাউদের জীবনযাপন নিয়ে চাঞ্চল্যকর দাবি, যা বললেন সাবেক এফবিআই এজেন্ট রাকসু নির্বাচনের তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে ৮৪ ঘণ্টা ধরে অবস্থান হুইলচেয়ার দিয়ে ছোট্ট বীথির চলার পথ সহজ করলেন ইউএনও নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ডাকাত গ্রেপ্তার ৩ তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় ফ্রি চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও বৃক্ষরোপণ তানোরে অসময়ে বৃষ্টি ফসলের ব্যাপক ক্ষতি পুঠিয়ায় খালপাড়ের চার হাজার গাছের চারা নিধনের অভিযোগ মোহনপুরে পানের বরজ থেকে নারীর মরদেহ উদ্ধার নগরীর খড়খড়িতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা হামলা পাবনায় প্রধানমন্ত্রীর জন্মদিনে তারেক জিয়া পরিষদের দোয়া মাহফিল রুয়ার রাজশাহী শাখার নতুন কমিটি গঠন ৮ দফা দাবিতে রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের অ্যারো ভেনম রাবিতে ছাত্রলীগের অভিযোগে শিক্ষার্থীকে মারধর, অবরুদ্ধ প্রশাসন রাজশাহীতে বিভাগীয় কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষা ও প্রশিক্ষণ ক্যাম্প সম্পন্ন দুর্গাপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ৩ নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ শিক্ষক-শিক্ষার্থী

মাজারে ঢিল ছোঁড়ায় ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৫:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৫:৪৪:৪৬ অপরাহ্ন
মাজারে ঢিল ছোঁড়ায় ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর মাজারে ঢিল ছোঁড়ায় ভারসাম্যহীন তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর
নোয়াখালীর চাটখিল মাজারে ঢিল ছোঁড়ায় মানসিক ভারসাম্যহীন তরুণ সাইফুল ইসলাম শিপনকে (২৩) বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে এমন একটি ভিভিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আহত তরুণ বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন বলে দাবি করেছে তার স্বজনেরা।    

বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে ভুক্তভোগীর ভাই মো.রিপন হোসেন বাদী হয়ে চাটখিল থানায় চারজনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে, গতকাল মঙ্গলবার ২৯ জুলাই রাত সাড়ে ১১টার দিকে উপজেলা খিলপাড়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের ছোট জীবনগর গ্রামে এ ঘটনা ঘটে।  

মারধরের শিকার মানসিক ভারসাম্যহীন শিপন একই গ্রামের রমজান আলী বেপারী বাড়ির জহিরুল ইসলামের ছেলে।  
 
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শিপন মানসিক রোগী হিসেবে এলাকার সবার কাছে পরিচিত। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভুল করে উপজেলার ছোট জীবনগর গ্রামের শাহ জীবন নগর দরবার শরীফে একটি পাথর নিক্ষেপ করে। এর জের ধরে স্থানীয় বাসিন্দা মো.শাওন (২৭), পারভেজ (২০), নুর হোসেন (৩৫)সহ ২০-২৫জন যুবক তাকে ধরে এনে বিদ্যুতের পিলারের সাথে বেঁধে বেধড়ক মারধরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে একই দিন শেষ রাতের দিকে তার স্বজনেরা অনেক কাকুতি মিনতি করে তাকে ছাড়িয়ে নেয়। 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নুর হোসেন বলেন, আমি পেশায় একজন ট্রাক ড্রাইভার। এ ঘটনার সাথে কোনো ভাবেই আমার সম্পৃক্তা নেই। অন্যরা ওই তরুণকে মারধরে জড়িত কিনা সেটাও আমি জানি না। শত্রুতা করে আমার নাম এ ঘটনায় জড়ানো হয়েছে।    

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, গতকাল রাতে শুনেছি মাজারে ঢিল ছুঁড়ে জানালার কাচ ভাঙচুর করা হয়েছে। এমন খবর পেয়ে গতকাল রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সাথে জড়িত তরুণের মানসিক সমস্যা থাকতে পারে। তবে আমি এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার

নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার