ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডাকাতির সময় মা-মেয়েকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৬ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ পাক অধিকৃত কাশ্মীরে প্রতিবাদীদের লক্ষ্য করে পুলিশের গুলি! মৃত্যু অন্তত ৩০ বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর এসএসসি পরীক্ষার্থী অপহরণের অভিযোগ, পুঠিয়া থানায় মায়ের লিখিত আবেদন পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু রাজশাহীতে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে এসআইর মৃত্যু ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের বেহাল দশা, সংস্কারের অপেক্ষায় যাত্রীরা চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

তানোরে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে টাকা আত্মসাৎ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৫:২৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৫:২৩:১৫ অপরাহ্ন
তানোরে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে টাকা আত্মসাৎ তানোরে ভুয়া প্রতিবন্ধী দেখিয়ে টাকা আত্মসাৎ
রাজশাহীর তানোরে সরকারি ভাতা আত্মসাতের উদ্দেশ্যে সুস্থ মানুষকে ‘প্রতিবন্ধী’ সাজিয়ে জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদ বানানোর চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে 

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সাদিউর রহমান তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

জালিয়াতির মূলহোতা হিসেবে বাধাইড় ইউনিয়নের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) ও কৃষক লীগের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম এবং তার স্ত্রী পলি আক্তারের নাম এসেছে।

এদিকে একজন প্রতিবন্ধী যখন বছরের পর বছর ঘুরেও একটা কার্ড পাচ্ছে না, তখন সুস্থ মানুষকে প্রতিবন্ধী দেখিয়ে কার্ড দেয়ার ঘটনায় এলাকাবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে।তারা এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম নিজের সুস্থ-সবল পিতা নুরুল ইসলাম, মা জাহানারা বেগম এবং স্ত্রী পলি আক্তারকে দৃষ্টি ও শারীরিক প্রতিবন্ধী সাজিয়ে ভুয়া সনদ তৈরি করিয়ে দেন এবং সরকারের প্রদত্ত ভাতা উত্তোলন করেন।

এছাড়া শিবরামপুর গ্রামের আরো ১৭ জন সুস্থ ব্যক্তি ও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি একইভাবে ভুয়া সনদ নিয়ে প্রতিবন্ধী ভাতা গ্রহণ করছেন। অভিযোগে আরও বলা হয়, জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ভুয়া সনদ পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেক ব্যক্তির কাছে ৫ থেকে ৭ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন। এতে প্রকৃত প্রতিবন্ধীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এক নজিরবিহীন তথ্য উঠে এসেছে দরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী সুশীল নামের এক ব্যক্তিকে ঘিরে। তাকে একটি সনদের জন্য তার কাছে ৫ হাজার টাকা ঘুষ চাওয়া হয়। তিনি ৪ হাজার টাকা দেওয়ার পরেও এখনো পর্যন্ত সনদ পাননি।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন জানান, “অভিযোগটি গুরুত্বসহকারে নেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী পলি আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, “সব কিছু নিয়ম অনুযায়ী হয়েছে, কোনো ঘুষ নেওয়া হয়নি। এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) লিয়াকত সালমান বলেন, “বিষয়টি তদন্তাধীন। প্রমাণ মিললে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের প্রশ্ন, “নিয়ম অনুযায়ী হলে একজন সুস্থ মানুষ কীভাবে প্রতিবন্ধী সনদ পান ? আর প্রকৃত প্রতিবন্ধী টাকা দিয়েও কেন বঞ্চিত হন ?” এই প্রতারণা ও দুর্নীতির ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের জঘন্য অপরাধের দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ আর অসহায় জনগণের প্রাপ্য সুবিধা ছিনিয়ে নিতে না পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে মানববন্ধন