ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নগরীর চন্দ্রিমায় অস্ত্রসহ ছিনতাইকারী শান্ত গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৫:১৮:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:৫৯:০৫ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় অস্ত্রসহ ছিনতাইকারী শান্ত গ্রেফতার নগরীর চন্দ্রিমায় অস্ত্রসহ ছিনতাইকারী শান্ত গ্রেফতার
রাজশাহী নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোঃ জুম্মন ইসলাম শান্ত (২৬), নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ জুলাই) দিনগত রাত সোয়া ৯টায় নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার মোঃ জুম্মন ইসলাম শান্ত, সে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম হাউজিং কোয়ার্টার এলাকার নুরুল বাশারের ছেলে।

বুধবার বিকাল সাড়ে ৪টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, মঙ্গলবার রাতে নগরীর চন্দ্রিমা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অস্ত্রসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন এসআই মোঃ আব্দুল হাকিম সরকার ও সঙ্গীয় ফোর্স। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাকু, একটি হাসুয়া, দুইটি হাতুড়ি, একটি জিআই পাইপ, একটি প্লাস ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মাঝে মাঝে উপরোক্ত স্থানে অবস্থান করে ছিনতাই করত এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো সেখানে রেখেছিল। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের