ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে ভাঙ্গন রাজশাহীতে কমছে পদ্মার পানি

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৫:১৪:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৫:১৪:৫৭ অপরাহ্ন
গোদাগাড়ীতে ভাঙ্গন রাজশাহীতে কমছে পদ্মার পানি গোদাগাড়ীতে ভাঙ্গন রাজশাহীতে কমছে পদ্মার পানি
রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ২.৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

বুধবার দুপুর ১২টা পর্যন্ত পানি কমে দাড়িয়েছে ১৫ দশমিক ৭০ সেন্টিমিটারে। ফলে পদ্মার পানি এখন সহনশীল পর্যায়ে রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার ২৬ জুলাই সন্ধ্যা ৬টায় পদ্মায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। রবিবার (২৭ জুলাই) ১৬ দশমিক ২৭ মিটার। সোমবার (২৮ জুলাই) ১৫ দশমিক ৯৭ মিটার। 

রাজশাহী পানি উন্নয়ন বোর্ড (পওর), শহর রক্ষা শাখা উপ-সহকারী প্রকৌশলী, মোঃ আবু হুরায়র বলেন, পদ্মার পানি কমতে শুরু করেছে এবং আগস্টের ১০ তারিখ পর্যন্ত পানি কমবে। তবে ওই তারিখের পর পূণরায় পানি বৃদ্ধি পাবে।  

তিনি আরও বলেন, এবার পদ্মায় পানি বৃদ্ধির পর রাজশাহী নগরীর কোথাও কোন ভাঙ্গন বা বাঁধে ফাটল দেখা যায়নি। ছাড়াও রাজশাহীর চারঘাট, বাঘা ও পবা চরাঞ্চল প্লাবিত হয়নি। তবে গোদাগাড়ীর নিমতলা ও চর-অষাড়িয়াদহ এলাকায় পদ্মার নদীর স্্েরাতে বড় অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে বালুভর্তি জিও ব্যাগ ফেলার কাজ চলছে। 

উল্লেখ্য, গত বছর পদ্মার পানিতে নগরীর বুলনপুর পুলিশ লাইন সংলগ্ন বাঁধের কিছু অংশ দেবে যাওয়ায় ওই অংশে বালুর বস্তা ফেলা হয়। নগরীর শ্রীরামপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের টি-বাঁধে ফাটল ধরা অংশে বালুর বস্তা ফেলেছিল পাউবোর শ্রমিকেরা। 

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আরও বলেন, রাজশাহীর মাটি ভালো হওয়ায় পানি বৃদ্ধি হলেও সমস্যার কিছু নেই।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি