ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী ফুলতলীকে বাধাগ্রস্ত করার ঘটনায় হাফিজ মাছুম আহমদ দুধরচকীর তীব্র নিন্দা ও প্রতিবাদ রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা চার্জার ভ্যানের চাপায় শিশুর মৃত্যু রাজশাহীর দুর্গাপুরে ট্রলিচাপায় আ’হত শিশু রাকিবের মৃ’ত্যু ‘হিটওম্যান’ হয়ে চমকে দিলেন হুমা রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা রাজশাহীতে বিজিবির অভিযানে অর্ধশত বোতল ভারতীয় মদ জব্দ রাজশাহীতে বিপুল পরিমান অ্যালকোহল ও ইয়াবা-সহ ৩ মাদক কারবারি গ্রেফতার নগরীতে গাঁজা-ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেফতার -৬ অন্ধ্রপ্রদেশে ভাইজাগ স্টিল প্ল্যান্টে ১৬০০ ডিগ্রির ফুটন্ত লোহা ছিটকে ঝলসে মৃত্যু ৮ শ্রমিক সিরাজগঞ্জে আগুনে পুড়ল কোটি টাকার সম্পদ আয়ু বাড়িয়ে দিতে পারে কফি! কিন্তু জানতে হবে খাওয়ার নিয়ম প্রেমিকার জন্মদিনে ৪ লাখ টাকার উপহার, পরদিনই ব্রেকআপ! ভাত দিতে দেরি হওয়ায় শাবল দিয়ে মাকে হত্যা বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন সস্তায় পেয়ে ৩৪ তলায় কিনেছিলেন ফ্ল্যাট, পরে জানলেন ভবনই ৩২ তলার সাহায্য চাইতে প্রতিবেশী যুবকের কাছে ধর্ষণ-ব্লাকমেইলের শিকার প্রবাসীর স্ত্রী দুর্দান্ত পারফরম্যান্সে মোসাদ্দেকের রাজকীয় প্রত্যাবর্তন ৫ উপায় মেনে চললেই ‘ব্রেন ফগ’-এর ঝুঁকি কমানো সম্ভব

চাঁপাইনবাবগঞ্জে পিটিয়ে শাসন করতে গিয়ে মাদকাশক্ত যুবকের মৃত্যু, গ্রেফতার ভাই

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৫:১১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৫:১১:২৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে পিটিয়ে শাসন করতে গিয়ে মাদকাশক্ত যুবকের মৃত্যু, গ্রেফতার ভাই চাঁপাইনবাবগঞ্জে পিটিয়ে শাসন করতে গিয়ে মাদকাশক্ত যুবকের মৃত্যু, গ্রেফতার ভাই
মা-বাবাকে মারপিটের ঘটনায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে হত্যা মামলার আসামি মোঃ মাসুদ (৩০), নামের এক যুবককে ঢাকা জেলার সাভার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-৪ মিরপুরের একটি অভিযানিক দল।

মঙ্গলবার (২৯ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় ঢাকা জেলার সাভার থানাধীন আকরান (বউ বাজার) এলাকা থেকে তাকে গ্রেফতার করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করে র‌্যাব।

গ্রেফতার মোঃ মাসুদ (৩০), তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা ও থানার রামচন্দ্রপুরহাট বগিপাড়া এলাকার মৃত আনসার আলীর ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, মামলার বাদী মোসাঃ শিরিন ইয়াসমিনের (২০) ভাই নিহত মাহাবুর ইসলাম বাবু (২৮) একজন মাদকসেবী। সে মাদক সেবনের টাকার জন্য বিভিন্ন সময় পরিবারের সদস্যদের জ্বালাতন করত। গত ৯ জুলাই ভোর সাড়ে ৫টায় মাদকাশক্ত মাহাবুর ইসলাম বাবু মাদক সেবনের জন্য তার মায়ের নিকট টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে সে তার মা’কে মারপিট করার জন্য উদ্যত হয়। ওই সময় তারা বাবা এগিয়ে আসলে সে তার বাবাকে গলাটিপে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং একটু দূরে গিয়ে তার মা’কে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারে। ওই সময় ইটের আঘাতে তার মা গুরুতর রক্তাক্ত জখম হয়। 

এ ঘটনায় বাদী তার প্রতিবেশী চাচা আসামী মোঃ আব্দুর রহমান (৪৮), চাচাতো ভাই মোঃ মাসুদ (৩০), ও তার বন্ধু মোঃ রিপন (২৫), একই দিন বিকাল সোয়া ৫টায় মাদকাশক্ত বাবুকে তাদের বসতবাড়ীর বারান্দায় সিমেন্টের খুঁটিতে বেঁধে লাঠি দ্বারা এলোপাথারী মারপিট করে শাসন করার এক পর্যায়ে সন্ধ্যা  সাড়ে ৬টায় বাবু ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় গত (১০ জুলাই) নিহত বাবু’র ছোট বোন মোসাঃ শিরিন ইয়াসমিন, বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

মঙ্গলবার সকালে গ্রেফতার আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা

রাজশাহীতে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে আরএমপির মতবিনিময় সভা