ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা লালমনিরহাটের তিন সীমান্ত দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি লক্ষ্মীপুর হাসপাতালে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে ধর্ষণ, ওয়ার্ডবয় আটক চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় ৫০ জনের মৃত্যু নওগাঁর সাপাহার সীমান্তে নারী-শিশুসহ ১৭ জনকে পুশইনের চেষ্টা ফের উত্তপ্ত মণিপুর! অবাধে গুলিবর্ষণ, ঘটনাস্থলেই মৃত্যু কুকি সম্প্রদায়ের ৩ জনের রাজশাহীতে চরবাসীর বিক্ষোভ খেয়াঘাটের ইজারা বাতিলের দাবি ঈদের পর দুর্গাপুরে বেড়েছে জ্বর ও ডায়রিয়া রোগী, সংকটে হাসপাতাল জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৩

লিভারের সমস্যা হলে বদলে যাবে স্কিন, কোন কোন উপসর্গ দেখে সতর্ক হবেন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৩:৫১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৩:৫১:১১ অপরাহ্ন
লিভারের সমস্যা হলে বদলে যাবে স্কিন, কোন কোন উপসর্গ দেখে সতর্ক হবেন প্রতিকী ছবি
লিভার সুস্থ আছে মানেই শরীর ভাল আছে। কারণ লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত থেকে টক্সিন ছেঁকে বার করে, হজমে সাহায্য করে এমন পিত্তরস তৈরি করে, ভিটামিন ও খনিজ পদার্থ জমিয়ে রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলিকে ভাঙতেও সাহায্য করে। কিন্তু নানা কারণে লিভারের উপর চাপ বাড়তে থাকে, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অলস জীবনযাপন, অতিরিক্ত মদ্যপান কিংবা কিছু জিনগত কারণ, সব মিলিয়ে লিভার আক্রান্ত হতে শুরু করে। ফ্যাটি লিভার থেকে শুরু করে সিরোসিস কিংবা হেপাটাইটিসের মতো জটিল অসুখের প্রবণতা বাড়ে।

চিকিৎসকরা বলছেন, সময় থাকতেই যদি লক্ষণগুলি চিহ্নিত করা যায়, তা হলে বহু জটিল অসুখকে রুখে দেওয়া সম্ভব। অনেক সময় লিভারের সমস্যা থাকলে স্কিনে তা ফুটে ওঠে। এই প্রসঙ্গে এআইআইএমএস এবং হার্ভার্ড-প্রশিক্ষিত লিভার বিশেষজ্ঞ এবং গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডঃ সৌরভ শেঠি সম্প্রতি একটি ইনস্টাগ্রাম ভিডিওতে এমন চারটি ত্বকের উপসর্গের কথা তুলে ধরেছেন, যেগুলি লিভারের অসুখের লক্ষণ হতে পারে।

১. ত্বকের হলদেটে হয়ে যাওয়া: ডঃ শেঠির মতে, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে, যাকে জন্ডিস বলা হয়। এটি লিভারের সমস্যার অন্যতম প্রাথমিক উপসর্গ। কারণ, বিলিরুবিন প্রসেস করার দায়িত্ব লিভারের।

২. স্পাইডার অ্যাঞ্জিওমা: চামড়ার উপরে ছোট ছোট লাল রঙের, মাকড়সার জালের মতো ছড়ানো রক্তনালী দেখা যেতে পারে, বিশেষ করে মুখ, গলা বা বুকে। চিকিৎসকদের মতে, এটি ইস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার ফল। আর তা হতে পারে লিভারের সমস্যার কারণেই।

৩. পামার এরিথেমা: হাতের তালু লাল হয়ে যাওয়া ও ফোলাভাব, এই উপসর্গকে বলে পামার এরিথেমা। এটি লিভার ড্যামেজের কারণে রক্তপ্রবাহ বাড়ার ফলেই হতে পারে। এর পেছনেও থাকতে পারে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যাওয়ার প্রভাব।

৪. চুলকানি: যদি শরীরে কোনও দৃশ্যমান কারণ ছাড়াই চুলকানি শুরু হয় এবং সেটা বিশেষ করে রাতে বাড়ে, তাহলে তা লিভারের সমস্যার ইঙ্গিত হতে পারে। কারণ, লিভারের সমস্যায় ত্বকে পিত্তলবণ জমে গিয়ে চুলকানি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ।

কীভাবে বাঁচাবেন লিভারকে?
বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা আর সময়মতো সতর্কতা নিলেই লিভার সুস্থ রাখা সম্ভব। তার জন্য প্রয়োজন-
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
নিয়মিত শরীরচর্চা
অ্যালকোহল এড়িয়ে চলা
পরিশ্রুত জল পান
টক্সিন বা রাসায়নিক এড়ানো
নিয়মিত মেডিক্যাল চেক-আপ

লিভার সুস্থ থাকলে শরীরও থাকবে সুস্থ। আর স্কিনের এই সমস্যাগুলো হলে এড়িয়ে যাবেন না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার