ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’ সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক লালপুরে এলজিইডির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ নগরীতে পুলিশের অভিযান গ্রেফতার ১৫ ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁর সফরের মধ্যে জোড়া বিস্ফোরণ দামাস্কাসে! রাবিতে পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধিদল, উচ্চশিক্ষা নিয়ে মতবিনিময় প্রধানমন্ত্রীর সফরের পর খুললো মালয়েশিয়ার শ্রমবাজার রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা সিংড়া বাসস্ট্যান্ডে যাত্রীছাউনি নেই ৮ বছর: রোদ-বৃষ্টিতে চরম ভোগান্তি, দ্রুত নির্মাণের দাবি তানোরে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহন, তোলপাড় রাণীশংকৈল সীমান্তে মৃত্যুর নীরব সাক্ষী নৌকার মাঝি - নিহতদের পরিবারের খবর কেউ রাখেনি ত্রিশালে ফিলিং স্টেশনের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ব্যবসায়ীকে কুপিয়ে জখমের দাবি ​বর্ণাঢ্য আয়োজনে সময়ের কথা ২৪ ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০

বৃত্তি পরীক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৩:৪৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:০১:০৬ অপরাহ্ন
বৃত্তি পরীক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন বৃত্তি পরীক্ষার অধিকার নিশ্চিতের দাবিতে ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মানববন্ধন
‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে কিন্ডারগার্টেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে পৌর শহরের নিমতলা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সড়কের পাশে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেয় উপজেলার ৩৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনিছুর রহমান এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি রফিকুল ইসলাম হেলাল।

এতে বক্তব্য রাখেন উপদেষ্টা আলতাফ হোসেন, সাইফুল ইসলাম, এস.এম. আব্দুল্লাহ আখতারুজ্জামান, সহ-সভাপতি গনেশ চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কোষাধ্যক্ষ সাজেদুর রহমানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “শিক্ষা কোনো সুযোগ নয়, এটা মৌলিক অধিকার। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার বাইরে রাখা মানেই হাজারো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে দেওয়া।”

তারা আরও বলেন, “জুলাই আন্দোলনে যারা বৈষম্যহীন সমাজের জন্য রক্ত দিয়েছিল, আজও সেই বৈষম্য শিক্ষাক্ষেত্রে বহমান। সকল শিক্ষার্থীকে সমান সুযোগ না দিলে তা হবে একটি অনৈতিক সিদ্ধান্ত।”

মানববন্ধন শেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলীর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠান বহু বছর ধরে প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। অথচ ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা গভীর বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত।

অবিলম্বে ওই পরিপত্র বাতিল করে পূর্বের নিয়মে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান অংশগ্রহণকারীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক

সভ্য ও উন্নত সমাজের পূর্বশর্ত নারী ও শিশুর নিরাপত্তা: রাজশাহী জেলা প্রশাসক