ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রান্সের ফেত দ্য লা মিউজিক উৎসবে তরুণীদের মাদক খাইয়ে ধর্ষণ যুক্তরাষ্ট্র-ইরান হামলা বন্ধে সম্মত, হরমুজ সংকট সমাধানে কাতারে বৈঠক নজিরবিহীন গ্রীষ্মের দাবদাহে বিপর্যস্ত ইউরোপ, তাপপ্রবাহে বাড়ছে মৃত্যুর আশঙ্কা রাম কাপুরকে বিছানায় শোওয়ার বোল্ড অফার শ্রেয়ার! কোয়েল মল্লিকের ইস্তফা ঘিরে জল্পনা, আমেরিকায় পরিবারের সঙ্গে ছুটিতে অভিনেত্রী রাসিক প্রশাসকের সঙ্গে জিপিও কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উপলক্ষে গণবিজ্ঞপ্তি নগরীর কাশিয়াডাঙ্গায় বিপুল পরিমান ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আবুল গ্রেফতার জাপান ম্যাচের আগে বর্ণবিদ্বেষ নিয়ে মুখ খুললেন ভিনিসিয়াস, বিশ্বকাপে খেলতে পেরে স্বপ্নপূরণ হয়েছে ব্রাজ়িল ফুটবলারের রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ঘুমন্ত স্বামীর স্পর্শকাতর অঙ্গ কেটে দিলেন স্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে গলা কেটে হত্যা, চাপাতি-ছুরিসহ স্ত্রী গ্রেপ্তার নোয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা মাদরাসাশিক্ষকের, জুতার মালা পরিয়ে ঘোরালো জনতা প্রেমিকের সহায়তায় সাবেক স্বামীকে জিম্মি করলেন তরুনী বিবস্ত্র ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার তরুণী ঠাকুরগাঁওয়ের হরিপুরে যাদুরাণী আদর্শ মহাবিদ্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঘাসিগ্রামে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা মালেকের ১৮ দিনের সন্তানকে হত্যার দায়ে মায়ের ১৩ বছরের কারাদণ্ড সিংড়ায় "ওয়ান চাইল্ড' ওয়ান ট্রি" কর্মসূচির আওতায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ

পত্নীতলায় বোরো ধানের জমিতে শত্রুতামূলক বিষ প্রয়োগ, থানায় অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৭:৩৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৭:৩৬:৫৪ অপরাহ্ন
পত্নীতলায় বোরো ধানের জমিতে শত্রুতামূলক বিষ প্রয়োগ, থানায় অভিযোগ পত্নীতলায় বোরো ধানের জমিতে শত্রুতামূলক বিষ প্রয়োগ, থানায় অভিযোগ
নওগাঁর পত্নীতলায় বোরো ধানের জমিতে শত্রুতামূলক ভাবে ঘাস মারা বিষ প্রয়োগ করে জমির ইরি-বোরো ধানের ক্ষেত পুড়ে ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ঝলকাহার গ্রামের আব্দুল গাফ্ফার আলীর স্ত্রী জমিলা বিবি তার বাবার খতিয়ান ভুক্ত পৈত্রিক সম্পত্তি এবং তার খোসকবলা দলিলে সম্পত্তি এবং বিবাদী তার ভাই রমজান আলীর কাছে থেকে তার অংশ কিনলে, সে কবলানুযায়ী ভাগ দখল বুঝেদেন। সেই মোতাবেক জমিলা বিবি গত ২৭ বছর ধরে ভোগ দখল এবং চাষআবাদ করে আসছিল। হঠাৎই গত ১৩ মে বোরো ধান লাগানো ঐ জমিতে জমিলার ভাই অভিযুক্ত  রমজান আলী, তার স্ত্রী সালমা ও ছেলে নূর নবি ঘাষমারা বিষ প্রয়োগ করে। এর ফলে জমির ধান মরে যেতে থাকে। এঘটনায় জমিলা বাদী হয়ে পত্নীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

এ ব্যাপারে জমিলা জানান, উক্ত ঘটনায় রমজান তার স্ত্রী সালমা ও তাদের ছেলে নুর নবির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি এবং উপজেলা নির্বাহী অফিসার ও পত্নীতলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগের প্রেক্ষিতে কৃষি দপ্তর থেকে তদন্ত করেছে। 

এ বিষয়ে কৃষি অধিদপ্তরের অত্র এলাকায় দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেক তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষ প্রয়োগের ফলে ঐ জমির প্রায় ৭০/৮০ ভাগ ফসলের ক্ষ‌তি সাধন হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার

নগরীতে ইয়াবা-হেরোইন-গাঁজা নারীসহ ৫ মাদক কারবারি গ্রেফতার