ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের তাড়াশে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, পিকআপ জব্দ পদ্মার তীরে গোসল করতে গিয়ে হামলার শিকার রুয়েটের তিন শিক্ষার্থী, থানায় অভিযোগ রাজশাহীতে বাঘের মতো বিরল প্রজাতির ডোরাকাটা বিড়াল ঘিরে কৌতূহল যে আমল না করলে কবরের তিন প্রশ্নের জবাব এর মধ্যে একটি ও প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না! আত্রাইয়ে ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা গভীর রাতে বিধবা নারীর ঘরে ইমাম ধরা মাদকসেবনের দায়ে রাজশাহীতে যুবকের ৭ দিনের কারাদণ্ড বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী সাজিদ হত্যা: আসামি ইশতিয়াক গ্রেফতার মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কাচ্চি ডাইনের রান্নাঘরে ইঁদুরের মলমূত্র, নষ্ট চাল দিয়ে তৈরি হয় খাবার রাসিক প্রশাসকের সঙ্গে ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৬৬ হাজারের বেশি শিশু দোয়ারাবাজারে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ কুমিল্লায় ধর্ষণ থেকে বাঁচতে প্রতিবন্ধী যুবককে গলা কেটে হত্যা টাঙ্গাইলে হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে মা ও ৩ মেয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন নগরীর পবা ও কাশিয়াডাঙ্গা থানায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৩:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৩:৩৭:৫০ অপরাহ্ন
দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব ও ফজিলত ছবি: সংগৃহীত
দ্বীনি ইলম শিক্ষা করা, আল্লাহর পরিচয়, ইমান ও ইসলামের বিধিবিধান সম্পর্কে জানা মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আমল। জ্ঞান ছাড়া সঠিক পদ্ধতিতে যথাযথ আমল করা যায় না। যে পরিমাণ ইলম অর্জন না করলে ইমান ঝুঁকির মুখে পড়ে বা কোনো ফরজ-ওয়াজিব ইবাদত সঠিকভাবে করা যায় না, ওই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানদের ওপর ফরজ।

আনাস (রা.) থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ইলম বা জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ। (সুনানে ইবনে মাজা)

মুসলমানদের প্রত্যেকটি এলাকায় কিছু সংখ্যক আলেম বা দ্বীনি জ্ঞানে বিশেষজ্ঞতা অর্জন করা ব্যক্তি থাকাও জরুরি। যেন সাধারণ মানুষ কোনো বিষয়ে সমস্যায় পড়লে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। কোরআনে প্রত্যেক জনগোষ্ঠীর মধ্য থেকে কিছু মানুষকে দ্বীনি ইলমে বিশেষজ্ঞতা অর্জনের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, আর মুমিনদের জন্য সংগত নয় যে, তারা সবাই একসঙ্গে অভিযানে বের হবে। তাদের প্রতিটি দল থেকে কিছু লোক কেন বের হয় না, যেন তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়ের লোকেরা যখন তাদের কাছে আসবে, তখন তাদেরকে সতর্ক করতে পারে, যেন তারা গুনাহ থেকে বেঁচে থাকে। (সুরা তাওবা: ১২২)

বিভিন্ন আয়াত ও হাদিসে আলেম বা দ্বীনি বিষয়ে বিশেষজ্ঞদের প্রভূত মর্যাদা ও ফজিলত বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা ইমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে আল্লাহ তাআলা তাদের মর্যাদা অনেক উঁচু করে দেন। (সুরা মুজাদালা: ১১)

আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বলুন, যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান? বোধশক্তি সম্পন্ন লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। (সুরা জুমার: ৯)

যে ইলম অর্জন করতে পেরেছে এবং সে অনুযায়ী বিচার-আচার করা ও মানুষকে শেখানোর তওফিক লাভ করেছে, তাকে হাদিসে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ঈর্ষার উপযুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। (সহিহ বুখারি, সহিহ মুসলিম)

নবিজি (সা.) আরও বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞানে পাণ্ডিত্ব দান করেন। (সহিহ বুখারি) আরেকটি হাদিসে নবিজি (সা.) বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলে বা সফর করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। (সহিহ মুসলিম)

তবে এই ফজিলত ও সওয়াব লাভ করার জন্য দ্বীনি ইলম অর্জনে সঠিক নিয়ত থাকাও জরুরি। ইলম অর্জন যদি হয় আল্লাহর সন্তুষ্টি ও ইলম অনুযায়ী আমল করার জন্য, তাহলে এই ফজিলত ও সওয়াব পাওয়া যাবে। সম্পদ অর্জন করা, মানুষের কাছে জ্ঞানী হিসেবে সম্মান লাভ করা, সাধারণ মানুষের সামনে বড়াই করা বা আলেমদের সাথে তর্কে বিজয়ী হওয়ার নিয়তে দ্বীনি ইলম শিক্ষা করলে সওয়াব তো হবেই না বরং শাস্তির মুখোমুখি হতে হবে।

জাবের (রা.) থেকে বর্ণিত রয়েছে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, তোমরা আলিমদের উপর বাহাদুরী প্রকাশের জন্য, নির্বোধদের সাথে ঝগড়া-বিতর্ক করার জন্য এবং জনসভার উপর বড়ত্ব প্রকাশ করার জন্য (ধর্মীয়) জ্ঞান শিক্ষা করো না। যে ব্যাক্তি এরূপ করবে, তার জন্য রয়েছে আগুন আর আগুন। (সুনানে ইবনে মাজা)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন- এ শতভাগ সাফল্য অর্জন রাসিকের