ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোলায় প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ২৭০১ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চগড়ে স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগে স্ত্রী আটক গুরুদাসপুরে বিএডিসি'র দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত মব কালচারের জমানা শেষ, সড়ক অবরোধ করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে সড়কের পাশে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার ‘গোপন তথ্য’ ফাঁস করলেন কেয়া পায়েল নানান বিষয়ে টার্গেট করা হচ্ছে আমাকে: মেহজাবীন মাদক সম্রাটকে হত্যার পর অগ্নি সন্ত্রাসে তোলপাড় মেক্সিকো! বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে যে পরিকল্পনা করেছে নতুন সরকার নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১ ভোটের মাধ্যমে গড়ে ওঠা আন্তঃবিভাগীয় সমন্বয় আগামীতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: বিভাগীয় কমিশনার নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেফতার ৫ আফগানিস্তানে ধর্মীয় স্কুল-মসজিদে পাকিস্তানের হামলায় নিহত বেড়ে ৮০ যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে ঝুঁকিতে পাঁচ কোটি ৮০ লাখ মানুষ! নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে নিহত ৪ ফলের সঙ্গে অল্প দারচিনির গুঁড়ো! স্বাদ বাড়বে বহুগুণ, মিলবে বাড়তি উপকারও কোন উপকরণের গুণে জাপানিদের মতো পেলব ত্বক পেতে পারেন? কাঠমান্ডু যাওয়ার রাস্তায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে নিহত ১৮ অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপ চায় না ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৩:২৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৩:২৯:৫০ অপরাহ্ন
চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যু প্রতিকী ছবি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে চাচার ঘুষিতে ভাতিজার মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার ব্রাহ্মণচক এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মাইনউদ্দিন সরকার (৪৫)। তিনি একই এলাকার রুহুল আমিন সরকারের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ‘ব্যুরো বাংলাদেশ’ নামের একটি এনজিও থেকে ঋণ নেন মাইনউদ্দিন সরকারের স্ত্রী মাফিয়া বেগম ও তার চাচা ফারুক সরকারের স্ত্রী। কিস্তি পরিশোধকে কেন্দ্র করে প্রথমে দুই নারীর মধ্যে বচসা শুরু হয়। একপর্যায়ে দুই পরিবারের পুরুষ সদস্যরাও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তখন উত্তেজিত হয়ে ফারুক সরকার ভাতিজা মাইনউদ্দিনকে ঘুষি মারেন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মাইনউদ্দিন।

তাকে দ্রুত মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, মাইনউদ্দিনের মুখে আঘাতের চিহ্ন রয়েছে, তবে শরীরের অন্য কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই অভিযুক্ত ফারুক সরকার এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

নিহতের স্ত্রী মানছুরা বেগম বলেন, 'আমার স্বামী বাজারে রেডিও, টিভি ও ঘড়ি মেরামতের কাজ করতেন। তার আয়ে সংসার চলত। কিন্তু তুচ্ছ ঘটনায় আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্ত ফারুক সরকারের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।'

মতলব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার খায়রুল কবির বলেন, 'মতলব উত্তর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।” তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ২১