ঢাকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ কাতারের সবচেয়ে বড় শিল্পাঞ্চলে ইরানের হামলা শোয়ার ঘরে ছোট্ট বদল আনলেই নিদ্রা হবে সুখের চাঁদপুরে মাইকে ঘোষণা দিয়ে উদযাপন করা হচ্ছে ঈদ আরও ১২ দেশের নাগরিকদের জন্য ১৫ হাজার ডলারের ভিসা বন্ড নির্ধারন যুক্তরাষ্ট্রে এবারও তিন হাজারের বেশি খোলা মাঠে ঈদ জামাতের প্রস্তুতি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দরিদ্র শিশুদের ফিতরা দেবেন যেভাবে বরিশালে শিশু রাইসা হত্যার ঘটনায় বাবা-ছেলে কারাগারে আমাকে সব সময় দেখতে সুন্দর লাগবে, এমন কোনও বাসনা নেই: ঋতুপর্ণা সেনগুপ্ত খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

শিশুদের মোবাইল আসক্তি কমাতে সাহায্য করবে ৫ মজাদার পদক্ষেপ

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:৩৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:৩৭:১১ অপরাহ্ন
শিশুদের মোবাইল আসক্তি কমাতে সাহায্য করবে ৫ মজাদার পদক্ষেপ ফাইল ফটো
শিশুদের মোবাইল বা ট্যাবলেটে দৈনন্দিন ‘স্ক্রিন টাইম’-এর বৃদ্ধি বাবা-মায়েদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। অনেকেই বিষয়টি নিয়ে চিন্তিত। কারণ, দীর্ঘ সময় মোবাইল দেখার ফলে অল্প বয়সেই ছোটদের নানা ধরনের অসুখ দেখা দিচ্ছে। অথচ, এ রকম ক্ষেত্রে সন্তানকে বকাবকি করে বা কোনও শাস্তি দিয়ে বিশেষ একটা লাভ হয় না। হিতে বিপরীতের আশঙ্কায় বাবা-মায়েদের মধ্যে অনেককেই শেষে সন্তানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হতে হয়। তবে শিশুদের স্ক্রিন টাইম কমানোর জন্য অভিভাবকেরা কয়েকটি বিকল্প পথ বেছে নিতে পারেন।

১) স্কুলের বিজ্ঞানের পাঠ্যবইয়ে নানা ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা থাকে, যা চাইলে বাড়িতেও করা সম্ভব। বাবা-মায়েরা সন্তানের জন্য হাতেকলমে এই ধরনের প্রজেক্ট তৈরি করতে পারেন। তার ফলে এক দিকে যেমন সে মোবাইল থেকে দূরে থাকবে, তেমনই পড়াশোনার প্রতিও আগ্রহ তৈরি হবে।

২) গোয়েন্দা গল্প বা ছবি শুধুই বড়়দের জন্য নয়। শিশুমনের মধ্যেও এক জন গোয়েন্দা বা অভিযাত্রী লুকিয়ে থাকে। বাড়িতে ছুটির দিনে তাদের জন্য বিভিন্ন ধাঁধা বা ‘ট্রেজ়ার হান্ট’-এর মতো খেলার আয়োজন করা যেতে পারে। প্রয়োজনে সন্তানের বন্ধুদেরও এই খেলায় অংশ নেওয়ার জন্য বাড়িতে আমন্ত্রণ জানানো যায়। তার ফলে শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটবে।

৩) বাড়িতে রান্নাঘরে বা বাগানের পরিচর্চায় ছোটদের অংশ নিতে বলা যেতে পারে। মোবাইল দূরে রেখে, বাড়ির এই ধরনের কাজে বড়দের সঙ্গে সে থাকলে তার মধ্যে সহজেই দায়িত্ববোধ তৈরি হবে। তবে রান্নাঘর বা বাগানের ক্ষেত্রে, ছোটরা যেন ধারালো কোনও জিনিস হাতে না নেয়, অভিভাবকদের তা খেয়াল রাখতে হবে।

৪) অল্প বয়স থেকে সন্তানকে বই পড়ানোর অভ্যাস তৈরি করা যেতে পারে। বইয়ের প্রতি আগ্রহ অনেকাংশে ছোটদের মোবাইল থেকে দূরে রাখতে পারে। একই সঙ্গে তাদের স্থানীয় গ্রন্থাগারের সদস্য করে দেওয়া যেতে পারে। তার ফলে বই পড়ার অভ্যাস টিকে থাকবে।

৫) মাঠে খেলাধুলোর পাশাপাশি বাড়িতে ছোটদের দাবা, পাজ়ল এবং অন্যান্য বোর্ড গেমের অভ্যাস করানো যেতে পারে। প্রয়োজনে বাবা-মায়েরা তাদের সঙ্গে খেলায় অংশ নিতে পারেন। মোবাইলের পর্দায় ভিডিয়ো গেমের তুলনায় এগুলি শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে বেশি সহায়ক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু  নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম, খুন ও পঙ্গু নেতাকর্মীদের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার