ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক পুঠিয়ায় জমি বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন মহসিন কৃষি ঘরের ৫০ হাজার টাকা জরিমানা সন্তানের আশায় করেছেন ৪ বিয়ে, অবশেষে মা হলেন অভিনেত্রী কারাগার থেকে পালিয়েছে হাজতি আর্জেন্টিনাকে হারানোর স্বপ্ন দেখছে সুইৎজ়ারল্যান্ড, মেসিদের উদ্দেশে কোচ বললেন, ‘ওদের কাঁপিয়ে দেব’ শরীরের নিম্নাঙ্গে অতিরিক্ত চর্বি জমে রয়েছে দেবিনার মতো? কোন রোগে আক্রান্ত জানেন কি জুহু বিচের নগ্ন দৌড় থেকে বিবাহবহির্ভূত সম্পর্ক, উদ্ধার করা যায়নি তাঁর মৃতদেহ নিজেকেই দিয়েছেন উভকামী তকমা, গৌরবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কী পরিকল্পনা আকাঙ্ক্ষার? রাণীনগরে লক্ষাধীক টাকার নিষিদ্ধ রিং ও কারেন্ট জাল জব্দ মাঝ-আকাশে হামলার আশঙ্কায় ট্রাম্প! ‘ইরানের হিট লিস্টে এক নম্বরেই রয়েছি’ মান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু কুয়েত, বাহরিন, কাতারে হামলার পরে ইরানের নিশানায় জর্ডন! রাণীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু ভুল ওষুধ প্রয়োগ করায় ডুবির বিলে মাছের মড়ক ১০ লাখ টাকার ক্ষতি জুতোর গোড়ালির কাছে কাটা! কেন এমন জুতো পরে বিশ্বকাপে খেলছেন কিছু ফুটবলার কাটাখালী থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী আজিম সিদ্দিক গ্রেফতার জাহ্নবী-রাম চরণের বিতর্কিত ‘পিদ্দী’ এ বার ওটিটিতে, বিশ্বকাপের আবহে রয়েছে ফুটবল নিয়ে তথ্যচিত্রও

চাঁদা নিতে যাওয়া সাংবাদিককে গণধোলাই

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:২১:৩৪ অপরাহ্ন
চাঁদা নিতে যাওয়া সাংবাদিককে গণধোলাই সাংবাদিক আব্দুর রউফ। ছবি: সংগৃহীত
মেহেরপুরে ভয় দেখিয়ে চাঁদা নিতে যাওয়া আব্দুর রউফ নামে এক সাংবাদিককে গণধোলাই দিয়ে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে সেনাবাহিনী তাকে গাংনী থানায় সোপর্দ করে।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রউফ মেহেরপুর মল্লিকপাড়ার মৃত জমির উদ্দীনের ছেলে ও দৈনিক রূপকার পত্রিকার প্রতিনিধি।

তার বিরুদ্ধে মামলা দিয়ে মেহেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এজাহারে বলা হয়, আব্দুর রউফ গত সোমবার বিকেলে বাঁশবাড়িয়া পল্লি চিকিৎসক আব্দুল মাবুদের কাছে গিয়ে তার ওষুধ সেবন করে একজন রোগী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান। প্রশাসনের লোকজন অভিযান চালাতে পারে মর্মে হুঁশিয়ারি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। পল্লি চিকিৎসক আব্দুল মাবুদ ভয়ে তাৎক্ষণিক ২০ হাজার টাকা দেন তাকে। পরদিন মঙ্গলবার বিকেলে আবারো ২০ হাজার টাকা চাওয়া হলে আব্দুল মাবুদ কৌশলে তাকে দোকানে ডেকে আনেন ও বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয় লোকজন কথিত সাংবাদিকের সঙ্গে বলে কথার অমিল পেলে তাকে গণপিটুনি দিয়ে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেনাবাহিনীর একটি টিম আব্দুর রউফকে উদ্ধার করে গাংনী থানায় সোপর্দ করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, চাঁদাবাজির ঘটনায় পল্লি চিকিৎসক আব্দুল মাবুদের ভাই মোমিনুল ইসলাম মঙ্গলবার রাতে বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন। আব্দুর রউফের বিরুদ্ধে মামলা নেওয়া সাপেক্ষে গ্রেফতার দেখিয়ে বুধবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে  ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক

নগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৫ মামলা ও ৬১ যানবাহন আটক