ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন এক দেশে হামলা চালাল ইরানের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী ও হুইলচেয়ার বিতরণ হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’: সমীরা চট্টগ্রামে আকস্মিক বন্যায় লন্ডভন্ড সাতকানিয়া নতুন এক দেশে হামলা চালাল ইরানের  নেত্রকোনায় ট্রেনে কাটা পোশাককর্মীর মরদেহ উদ্ধার সন্তানজন্মের পরেও ফিটনেসে আপসহীন আলিয়া রাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলা প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক বঙ্গোপসাগরে নৌকাডুবি হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০০ রোহিঙ্গার নরসিংদীতে নদীতে ডুবে ৪ শিশুর মৃত্যুর রেশ না কাটতেই ফের জোড়া মৃত্যু ভারতে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, তিন শিক্ষার্থীসহ নিহত ৪ পাক সেনার কনভয়ে জোরালো হামলা বালোচ বিদ্রোহীদের! নিহত ৪৫ চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক বিশ্বকাপ ফাইনালের আগে টিকিট বিক্রি পদ্ধতি বদলাতে ফিফাকে আদালতের নির্দেশ আত্রাইয়ে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার আহ্বান নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী ইদ্রিস গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

কেটি পেরি-জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০২:০৯:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০২:০৯:৪০ অপরাহ্ন
কেটি পেরি-জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি। ছবি: সংগৃহীত
পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের গুঞ্জনে সয়লাব নেটদুনিয়া। মন্ট্রিয়ালের এক অভিজাত রেস্টুরেন্টে একান্তে রাতের খাবার উপভোগ করতে দেখা গেছে এই জুটিকে। তাদের ‘ঘনিষ্ঠ’ নৈশভোজের ছবি নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। 

পিপল ম্যাগাজিন-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার সন্ধ্যায় তারা একসঙ্গে খাবার খান জাস্টিন ট্রুডো-কেটি পেরি।

এছাড়া টিএমজেডে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কেটি পেরি ট্রুডোর সঙ্গে কথোপকথনে সম্পূর্ণভাবে মগ্ন ছিলেন এবং টেবিলের ওপর ঝুঁকে কথা বলছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কড়া নিরাপত্তার মধ্যে এই জুটি ককটেল এবং লবস্টারসহ বিভিন্ন পদ উপভোগ করেন। এমনকি রেস্টুরেন্টের শেফ নিজেও তাদের সঙ্গে কথা বলতে আসেন এবং খাবার শেষে তারা দুজন রান্নাঘরে গিয়ে কর্মীদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান।

বর্তমানে কেটি পেরি কানাডায় তার কনসার্ট সফরে রয়েছেন। মন্ট্রিয়লের পাশাপাশি তার অটোয়াতেও পারফর্ম করার কথা রয়েছে। ব্যক্তিগত জীবনে সম্প্রতি দীর্ঘদিনের বাগদত্তা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে তার বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন কেটি। 

১০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে থাকা এই জুটির একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ডেইজি ডাভ। চলতি মাসের শুরুর দিকেই তারা তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরেও কেটি এবং ব্লুমকে তাদের মেয়ের সঙ্গে একটি পারিবারিক ছবিতে একসঙ্গে পোজ দিতে দেখা গেছে।

অন্যদিকে, জাস্টিন ট্রুডোও ২০২৩ সালে তার স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডোর সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। এই দম্পতির জাভিয়ের, এলা-গ্রেস এবং হ্যাড্রিয়েন নামে তিন সন্তান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক