ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পর সুনামি! জাপান উপকূলেও উঁচু ঢেউ আছড়ে পড়ছে

  • আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০১:৪৫:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০১:৪৫:৩২ অপরাহ্ন
রাশিয়ায় জোরালো ভূমিকম্পের পর সুনামি! জাপান উপকূলেও উঁচু ঢেউ আছড়ে পড়ছে ছবি: সংগৃহীত
ভূমিকম্পের পর সুনামি! বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপ কেঁপে ওঠে ভূমিকম্পে। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৮.৮। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামিও। প্রায় চার মিটার উঁচু ঢেউয়ে বিধ্বস্ত গোটা এলাকা। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়েছে সুনামি।

ভূমিকম্পের তীব্রতা এতটাই যে উপকূলবর্তী এলাকার অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ভূমিকম্পের কারণে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু রাশিয়া নয়, ভূমিকম্পের কারণে আমেরিকা-সহ প্রশান্ত মহাসাগরের আশপাশের বেশ কয়েকটি দেশেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে। প্রথমে মনে হয়েছিল কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৮। পরে জানা যায়, কম্পনের মাত্রা আরও বেশি। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

রাশিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলের কিছু অংশে তিন থেকে চার মিটার উঁচু ঢেউ-সহ সুনামি লক্ষ্য করা গিয়েছে। সেই কারণে সকলকে সমুদ্র উপকূলবর্তী এলাকা থেকে যত দূর সম্ভব সরে যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে জোরকদমে।

উত্তর-পশ্চিম হাওয়াই দীপপুঞ্জ এবং রাশিয়ার উপকূলরেখার কিছু অংশে তিন মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ছে। মার্কিন সংস্থার আশঙ্কা কোসরে, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ এবং ফিলিপিন্সের কিছু অংশে সুনামির সম্ভাবনা রয়েছে। সেই সব অংশে ০.৩ মিটার থেকে এক মিটার উঁচু ঢেউ আছড়ে পড়ার পূর্বাভাস জারি করা হয়েছে।

ইতিমধ্যেই জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করেছে জাপান সরকার।

রাশিয়ার ভূমিকম্পের বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়েছে (যদিও সেই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেই সব ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে উপকূলবর্তী এলাকার বাড়িঘর কম্পনের ফলে দুলছে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ জানিয়েছেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।

দিন কয়েক আগেই পর পর জোরালো ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়ার কামচাটকা উপকূলবর্তী অঞ্চল। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৬.৬। দ্বিতীয়টি আরও জোরালো কম্পন, রিখটার স্কেলে মাত্রা ৭.৪। পরে আরও তিন বার ভূমিকম্পে কেঁপে ওঠে কামচাটকা। পর পর ভূমিকম্পের জেরে কামচাটকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

প্রায় সাত দশক আগে কামচাটকায় জোরালো ভূমিকম্প হয়েছিল। ১৯৫২ সালের নভেম্বর মাসের ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৯.১। ওই সময়ে হাওয়াইয়ে প্রায় ৩০ ফুট উঁচু ঢেউ দেখা গিয়েছিল। জোরালো ওই ভূমিকম্পে সেই বছর কামচাটকায় ক্ষয়ক্ষতি হলেও কোনও প্রাণহানির খবর মেলেনি।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পশ্চিমেই প্রশান্ত মহাসাগরের অপর প্রান্তে রয়েছে আমেরিকার আলাস্কা প্রদেশ। ভূগর্ভস্থ দু’টি প্লেট— প্রশান্ত মহাসাগরীয় প্লেট এবং উত্তর আমেরিকার প্লেট মিলিত হয় এই কামচাটকা অঞ্চলে। সেই কারণে এই অঞ্চলে ভূমিকম্পের সম্ভাবনা বেশি থাকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক